প্রথম টি-২০ ম্যাচে রোহিতদের সামনে রেকর্ড রানের টার্গেট

ওয়েলিংটন: ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল নিউজিল্যান্ড৷ বিরাট কোহলির অনুপস্থিতিতে হিটম্যানদের সামনে ২২০ রানের টার্গেট দিল কিউয়িবাহিনী৷

পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ পর্যুদস্ত হলেও টি-২০ সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত ব্যাটিং করল উইলিয়ামসন অ্যান্ড কোং৷ ওপেনার টিম সেইফার্টের বিস্ফোরক ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির গণ্ডি টপকে যায় নিউজিল্যান্ড৷ নির্ধারিত ৬ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে কিউয়িবাহিনী৷

ওয়েলিংটনে টসভাগ্য সঙ্গ দিলেও সিরিজের প্রথম ম্যাচে রান তাড়া করার পথেই হাঁটলেন বিরাটের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার স্টপ-গ্যাপ অধিনায়ক রোহিত শর্মা। ওয়ান ডে সিরিজে বিশ্রামের পর সংক্ষিপ্ত ফরম্যাটে টিম ইন্ডিয়ার একাদশে ফিরলেন ঋষভ পন্ত।

অন্যদিকে অস্ট্রেলিয়া সিরিজের সংক্ষিপ্ত ফরম্যাটে না থাকলেও কিউয়ির দেশে টি-টোয়েন্টিতে ফের উইকেটের পিছনে দস্তানা হাতে মহেন্দ্র সিং ধোনি। পেস অ্যাটাকে ভুবনেশ্বর-খলিলকে সঙ্গ দিতে তৈরি চ্যাট-শো কান্ডে বিতর্কিত তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। কুলদীপকে বাইরে রেখে স্পিন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে যযুবেন্দ্র চাহাল ও ক্রুনাল পান্ডিয়াকে। ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ভাল পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় অল-রাউন্ডার হিসেবে দলে ঠাঁই পান বিজয় শংকর।

The post প্রথম টি-২০ ম্যাচে রোহিতদের সামনে রেকর্ড রানের টার্গেট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RJWxVc
via IFTTT

Comments