ভাইয়ের পরিবারকে পুড়িয়ে মারার ঘটনার তদন্তে ফরেনসিক টিম

মালদহ: পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে খুনের ঘটনায় ঘটনাস্থলে পৌঁছল ফরেন্সিক দল। ঘটনাস্থলে গিয়েছিলেন ডিআইজি সুদীপ সরকার সহ অন্যান্য আধিকারিক। ইতিমধ্যে সেখান থেকে তাঁরা নানা রকম নমুনা সংগ্রহ করেন৷ ঘটনাটি ঘটে মালদার মানিকচক থানার মদনটোলা গ্রামে।

ফরেনসিক দলের আধিকারিকরা জানিয়েছেন নমুনা সংগ্রহ করা হয়েছে৷ খুব দ্রুত রিপোর্ট চলে আসবে৷ দুদিন আগে ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দাদার বিরুদ্ধে। অগ্নিদগ্ধ হয়ে দুই শিশু সহ ছজনের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবিন্দ মন্ডলরা চার ভাই। তাদের বাবা গেদু মন্ডল এনভিএফে কর্মরত অবস্থায় মারা যান। সেই চাকরি তার ছোট ছেলে গোবিন্দ মন্ডল পান। এই নিয়ে গোবিন্দ ও মাখন মন্ডলের সাথে বিবাদ চলছিল তার।

অভিযোগ ভাইয়ের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় মাখন মন্ডল। ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত মাখন মন্ডল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল।

গৌড় মন্ডল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক আমরা পুলিশকে বলেছি সঠিক তদন্ত করে ব্যবস্থা নিতে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

The post ভাইয়ের পরিবারকে পুড়িয়ে মারার ঘটনার তদন্তে ফরেনসিক টিম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2TuVxWM
via IFTTT

Comments