রাজীব-কুণালকে জেরার দায়িত্বে থাকা সিবিআইয়ের স্পেশাল টিম হাজির কলকাতায়

স্টাফ রিপোর্টার, কলকাতা: শনিবার সিবিআইয়ের মুখোমুখি হতে চলেছেন পুলিশ কমিশনার রাজীব কুমার৷ এবং পরেরদিন অর্থাৎ রবিবার সিবিআইয়ের মুখোমুখি হবেন কুণাল ঘোষ৷ নিরপেক্ষ স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে শিলংকে৷ আর এই জিজ্ঞাসাবাদের দায়িত্বে থাকা সিবিআইয়ের ১০ জনের স্পেশাল টিম শুক্রবার সকালেই হাজির হল কলকাতায়৷

আজ দুপুরেই সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবের নেতৃত্বে দলটির শিলং রওনা দেওয়ার কথা৷ আগামিকাল সারদাকাণ্ডে পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করবে এই বিশেষ দল এবং তার বয়ান রেকর্ড করা হবে৷

এই বিশেষ টিম তদন্তকারী আধিকারিক তথাগত বর্ধনের নেতৃত্বে তৈরি করা হয়েছে। টিমে দীর্ঘ চার-পাঁচ বছর ধরে সারদার তদন্তে থাকা অফিসারদের রখা হয়েছে। প্রসঙ্গত, চিটফান্ড-কান্ডে চাঞ্চল্যকর মোড়! বাংলায় আসছেন আরও ১০ জন দক্ষ সিবিআই অফিসার।

এক এসপি পদ-মর্যাদার সিবিআই আধিকারিকের নেতৃত্বে এই দল আসছেন। এছাড়াও এই দলে রয়েছেন দুজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার(এএসপি)। রয়েছেন ডিএসপি পদমর্যাদার দুজন সিবিআই আধিকারিক। তবে শুধু সারদাই নয়, রোজভ্যালি সহ বাংলায় সমস্ত চিটফান্ড মামলার তদন্ত করবে এই বিশেষ সিবিআই দল।

The post রাজীব-কুণালকে জেরার দায়িত্বে থাকা সিবিআইয়ের স্পেশাল টিম হাজির কলকাতায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2tegFVM
via IFTTT

Comments