টায়ার জ্বালিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: গণতন্ত্র ও সংবিধন রক্ষায় কলকাতার মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ধর্ণা’র প্রতি সমর্থন জানিয়ে পথ অবরোধ করলো বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লক তৃণমূল কংগ্রেস। সোমবার ৬০ নম্বর জাতীয় সড়কে দূর্লভপুর মোড়ে দলীয় নেতা, কর্মী, সমর্থকরা পতাকা নিয়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন।
গুরুত্বপূর্ণ এই অবরোধের ফলে বেশ কিছুক্ষণ আটকে পড়ে যাত্রীবাহি ও পণ্যবাহি যানবাহন। সপ্তাহের প্রথম দিন সমস্যায় পড়েন বহু মানুষ।

অবরোধে অংশ নিয়ে তৃণমূল নেতা জীতেন গরাই বলেন, রাজ্যে দলের ”আধিপত্য বজায় রাখা” ও কেন্দ্রীয় সরকার সিবিআইকে দিয়ে যে আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করছে তার প্রতিবাদ জানানো হচ্ছে। আজকের এই ঘটনাক ‘পথ অবরোধ’ নয় দাবী করে তিনি বলেন, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ‘ভালোবাসা ও আবেগে’র জায়গা থেকে দলীয় কর্মী সমর্থকরা রাস্তার উপর দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন৷
The post টায়ার জ্বালিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2WFt02H
via IFTTT
Comments
Post a Comment