বিজেপি আর তৃণমূল একই বৃন্তের দু’টি ফুল: বিমান বসু
স্টাফ রিপোর্টার, কলকাতা: ‘বিজেপি আর তৃণমূল একই বৃন্তের দু’টি ফুল৷’ বছর তিনেক পর অস্তিত্ব রক্ষার ব্রিগেডে প্রথম বক্তা ছিলেন বিমান বসু৷ সেখানেই কেন্দ্র ও রাজ্যের শাসক দলকে এক সারিতে বসিয়ে আক্রমণ শানালেন বামফ্রন্ট চেয়ারম্যান৷ কর্মীদের উদ্দশ্যে তাঁর বার্তা, ‘‘গণতান্ত্রিক অধিকার পুনপ্রতিষ্টা করতে গড়ে তুলতে হবে প্রতিরোধের দুর্গ৷’’

বামেদের ব্রিগেড সভার এদিন প্রথম বক্তা ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ সিপিএমের অবস্থান বিজেপি ও তৃণমূল থেকে সমদূরত্বের৷ বিমানবাবুর কথাতেই ছিল তার প্রতিফলন৷ কেন্দ্রের বিজেপি ও রাজ্যের শাসক দল তৃণমূলকে একযোগে আত্রমণ করেন বামফ্রন্ট চেয়ারম্যান৷ বিজেপি আর তৃণমূল একই বৃন্তের দু’টি ফুল বলে প্রতিপক্ষ দুই দলের আঁতাতের ছবিও তুলে ধরেন তিনি৷ জানান বংলায় আরএসএস-কে জায়গা করে দেওয়ার জন্য দায়ী তৃণমূল৷

বিমান বসুর আক্রমনের ঝাঁঝ বেশি ছিল তৃণমূলের বিরুদ্ধে৷ তিনি বলেন, ‘‘২০১১ সালের পর থেকে রাজ্যে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে৷ বহু বাম কর্মী সমর্থককে রাজনৈতিক কর্মসূচী পালন করতে দেওয়া হয় না৷ এই পরিস্থিতি চলচে দেওয়া যায় না৷’’ রাজ্যে পরিস্থিতি বদলের ডাক দেন তিনি৷ কর্মীদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, ‘‘ভয় পাবেন না৷ অধিকার পুনপ্রতিষ্টার জন্য গড়ে তুলতে হবে প্রতিরোধের দুর্গ৷’’

দেশজুড়ে অরাজক পরিস্থিতির উদ্ভব হয়েছে৷ চলছে বিভাজনের রাজনীতি৷ এর জন্য বামফ্রন্ট চেয়ারম্যান দায়ী করেন কেন্দ্রের শাসক দল বিজেপিকে৷ গেরুয়া বাহিনীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘দেশকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি৷ বিপদের সামনে ভারতবাসীরা দাঁড়িয়ে৷ বামরাই পারে অবস্থার পরিবর্তনে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে৷’’ তাঁর দাওয়াই, ‘‘আগামী লোকসভায় বাডা়তেই হবে বামপন্থীদের আসন সংখ্যা৷ তবেই সম্ভব ধর্ম নিরপেক্ষ ভারত গঠন৷’’
The post বিজেপি আর তৃণমূল একই বৃন্তের দু’টি ফুল: বিমান বসু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2TvQhC8
via IFTTT
Comments
Post a Comment