রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ ঘটানোর পরিকল্পনা করেছে বিজেপি: যোগীর মন্ত্রী

লখনউ: রাজ্যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ সৃষ্টি করতে চাইছে বিজেপি। চলতি মাসের ২১ তারিখেই তা ঘটানোর পরিকল্পনা করেছে রাজ্যের শাসকদল। এমনই অভিযোগ করলেন যোগীর মন্ত্রী ওম প্রকাশ রাজভর।

২০১৭ সালের মার্চ মাসে উত্তর প্রদেশে বিজেপির শাসন প্রতিষ্ঠা হয়েছে। যার পরিচালনায় রয়েছেন যোগী আদিত্যনাথ। জোট শরিক সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির হাতে দেওয়া হয়েছিল অনগ্রসর শ্রেণী উন্নয়ন এবং বিকলাঙ্গ মানুষদের উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব। পার্টির প্রধান হিসেবে মন্ত্রিত্ব পেয়েছেন ওম প্রকাশ।

আরও পড়ুন- আমাকেও গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় সংস্থা: মমতা

গত কয়েক মাস ধরেই সরকারে থেকেও বিজেপি শিবিরকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন ওম প্রকাশ রাজভর। বিভিন্ন ইস্যুতে উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে তিনি মুখ খুলেছেন। একই সঙ্গে চলতি মাসের ২৪ তারিখে এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার কথাও ঘোষণা করে দিয়েছেন। তার আগে বিজেপি শিবিরের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন ওম প্রকাশ।

শুক্রবার একটি জনসভায় দাঁড়িয়ে যোগীর এই মন্ত্রী বলেন, “আমি মার্কিন সংস্থার গোয়েন্দা রিপোর্ট পেয়েছি। সেখানে সাফ বলা যাছে যে আগামী ২১ ফেব্রুয়ারি উত্তর প্রদেশে বিজেপি গষ্ঠী সংঘর্ষ বাধানোর পরিকল্পনা করেছে।” প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “আমি সকলকে বলব সাবধানে থাকতে। কারণ, গোষ্ঠী সংঘর্ষে কোনও এটা প্রাণ হারায় না। প্রাণ যায় সাধারণ মানুষের।”

দিন কয়েক আগে চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর বিভাগের প্রধান ড্যান কোটস৷ তাঁর রিপোর্টে বলা হয়েছে, ‘ভোটে জেতার জন্য বিজেপি যদি হিন্দু আবেগ কাজে লাগায় তা হলে ভারতে সাম্প্রদায়িক গোষ্ঠী সংঘর্ষ ছড়াবে৷ রিপোর্টে বলা হয়েছে, ভারতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলির আস্ফালনের জেরে পাল্টা শক্তি দেখাতে তৎপর হবে উগ্র ইসলামিক সংগঠনগুলি৷ দুই পক্ষের রেষারেষিতে সাম্প্রদায়িক গোষ্ঠী সংঘর্ষ ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল৷

রাজ্যের কোথাও যাতে সাম্প্রদায়িক সংঘর্ষ না ছড়ায় সেই বিষয়ে জনসাধারণকে সজাগ এবং সতর্ক থাকার কথা বলেছেন মন্ত্রী রাজভর। তাঁর কথায়, “আমরা কোনও হিংসা চাই না। হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে শান্তি এবং সৌভাতৃত্ব বজায় থাকুক এটাই কাম্য।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “হিন্দু ধর্ম শুধু একটা ধর্ম নয়, এটাই সনাতনী সংস্কার। পবত্র লোকজন এই ধর্ম পালন করে। রাজনীতবিদদের ভোট দরকার হলেই তাঁরা হিন্দু হয়ে ওঠে।”

The post রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ ঘটানোর পরিকল্পনা করেছে বিজেপি: যোগীর মন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UvEXpy
via IFTTT

Comments