বাউন্সারে আহত হয়ে মাঠে ছাড়লেন করুণারত্নে

ক্যানবেরা: ফিল হিউজেস স্মৃতি উসকে দিল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। প্যাট কামিন্সের বাউন্সারে আহত হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন শ্রীলঙ্কা ওপেনার দিমুথ করুণারত্নে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিন শ্রীলঙ্কা ইনিংসের ৩১ তম ওভারে উদ্বেগজনক এই ঘটনার সাক্ষী থাকল ক্যানবেরার মানুকা ওভাল।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বড় রানের পরিপ্রেক্ষিতে সফরকারী দলের রান তখন বিনা উইকেটে ৮২। ৮৪ বলে ৪৬ রান করে ক্রিজে তখন থিতু হয়ে গিয়েছেন করুণারত্নে। হঠাৎই অজি পেসার প্যাট কামিন্সের ১৪২ কিমি বেগে লাফিয়ে ওঠা বল এসে লাগে শ্রীলঙ্কান ওপেনারের হেলমেটে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন করুণারত্নে। মাঠে ছুটে আসেন দু’দলের মেডিক্যাল স্টাফেরা। উৎকণ্ঠা গ্রাস করে দু’দলের ক্রিকেটার ও অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুন: জবিকে সাইকেল উপহার লাল-হলুদের

যদিও লুটিয়ে পড়ার পর মেডিক্যাল স্টাফেদের সঙ্গে কথা বলতে ও হাত-পা নাড়তে দেখা যায় শ্রীলঙ্কান ওপেনারকে। তড়িঘড়ি এমার্জেন্সী ক্যাব ডাকা হয় মাঠে। প্রাথমিক শুশ্রূষার পর স্থানীয় মেডিক্যাল টিমের সহযোগীতায় স্ট্রেচারে মাঠ ছাড়েন বছর তিরিশের এই ক্রিকেটার। এরপর দর্শকদের করতালির মধ্যে দিয়ে অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে করুণারত্নে এখন সুস্থ-স্বাভাবিক রয়েছেন বলেই সূত্রের খবর।

আরও পড়ুন: বিশ্বকাপে বিরাটদের ফেভারিট ধরছেন দ্রাবিড়

করুণারত্নের পরিবর্ত হিসেবে মাঠে নামেন অধিনায়ক দীনেশ চাঁদিমল। এর আগে জো বার্নস-ট্রেভিস হেড-কার্টিস প্যাটারসনের সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৫৩৪ রানে প্রথম ইনিংসে ইতি টানে ব্যাগি গ্রিনরা। জবাবে ব্যাট করতে নেমে ভালই এগোচ্ছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার। করুণারত্নে মাঠ ছাড়ার পর দলীয় ৯০ রানে প্রথম উইকেটের পতন হয় শ্রীলঙ্কার। এরপর অধিনায়ক চাঁদিমল ও কুশল মেন্ডিসের উইকেট হারিয়ে দ্বিতীয়দিনের শেষে দ্বীপরাষ্ট্রের রান ১২৩। প্রথম ইনিংসে এখনও ৪১১ রানে পিছিয়ে সফরকারী দল। উল্লেখ্য সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪০ রানে হেরেছিল শ্রীলঙ্কা।

The post বাউন্সারে আহত হয়ে মাঠে ছাড়লেন করুণারত্নে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GibcF6
via IFTTT

Comments