বিশ্বকাপে কোহলিকে চারে ভাবছেন শাস্ত্রী
নয়াদিল্লি: বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টে দলের ব্যাটিং অর্ডারে ভারসাম্য আনা জরুরি। আর ব্যাটিং অর্ডারে ভারসাম্য আনতেই ইংল্যান্ড-ওয়েলসের মাটিতে অধিনায়ক বিরাট কোহলিকে চার নম্বরে খেলানোর চিন্তা-ভাবনা করছেন কোচ রবি শাস্ত্রী। ইংল্যান্ডের বোলিং সহায়ক উইকেটে কোহলিকে চারে খেলানো হলে ব্যাটিং অর্ডার শক্তিশালী হবে বলেই মনে করছেন বিরাটদের হেডস্যার।
বিশ্বকাপ শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। তাই দলগঠন নিয়ে নানা পারমুটেশন-কম্বিনেশনের পালা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর বিশ্বযুদ্ধের মহামঞ্চে ব্যাটিং অর্ডারে বড়সড় ধস দেখতে একেবারেই নারাজ শাস্ত্রী। এপ্রসঙ্গে বলতে গিয়ে ভারতীয় দলের কোচ সম্প্রতি জানান, ‘পরিস্থিতি চাইলে বিরাটকে চার নম্বরে চার নম্বরে খেলানো হতেই পারে। সেক্ষেত্রে তিন নম্বরে একজন ভালো ব্যাটসম্যান এলে ব্যাটিং অর্ডার আরও শক্তিশালী হবে।’

অধিনায়ককে চারে খেলানো হলে তিন নম্বরে কি তবে রায়ডুকে ভাবা হতে পারে? উত্তরে শাস্ত্রী জানান, ‘হতে পারেন রায়ডু বা অন্য কোনও ব্যাটসম্যান, যিনি তিন নম্বরে ব্যাটিংয়ের যোগ্য।’ তবে ওপেনিং কম্বিনেশন রদবদলে বিশেষ সায় নেই ভারতীয় কোচের। দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে মাথা ঘামাতে রাজি রাজি নন শাস্ত্রী। কিন্তু বিশ্বকাপে বোলিং সহায়ক পরিবেশে দলের টপ অর্ডারে ১৮/৩ বা ১৬/৪ এমন স্কোরলাইন দেখতে চান না বিরাটদের হেডস্যার।

শাস্ত্রীর মতে রায়ডুর আনঅর্থোডক্স ব্যাটিং স্টাইল বিশ্বকাপের মত মঞ্চে দলের ‘এক্স-ফ্যাক্টর’ হতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন ওয়ান ডে’তে রায়ডুর ইনিংসকে উদাহরণ টেনে শাস্ত্রী জানান, ‘রায়ডুর রীতিবিরুদ্ধ ব্যাটিং বিশ্বকাপে প্রভাব ফেলতে পারে। ওর ব্যাটিং দলের এক্স-ফ্যাক্টর হতে পারে।’ অর্থাৎ কোহলিকে চারে খেলানো হলে রায়ডুই যে যোগ্য তিন নম্বর, হাবেভাবে বুঝিয়ে দিলেন শাস্ত্রী।

সম্প্রতি কোহলিকে ‘স্পেশাল’ আখ্যা দিয়ে ভারতীয় কোচ জানান, ‘বাইশ গজে বিরাট স্যার ভিভের মতই দাপুটে। ওর মত নৈতিক ক্রিকেটার খুব কমই আছে। শৃঙ্খলা, অনুশাসন, আত্মত্যাগের প্রশ্নে বিরাট দরাজ।’ দলের অধিনায়কের ভূয়সী প্রশংসা করে শাস্ত্রী জানান বিরাটকে স্যার রিচার্ডসের অদূরে দেখতে পাচ্ছি আমি। একইসঙ্গে তার অধিনায়কত্বের প্রশংসা করেও বিরাটকে প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানের সঙ্গে তুলনা করেন শাস্ত্রী।
The post বিশ্বকাপে কোহলিকে চারে ভাবছেন শাস্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2SwqdcY
via IFTTT
Comments
Post a Comment