ব্রিগেড থেকে বামফ্রন্টে ঢোকার ইঙ্গিত নকশালদের

কলকাতা: অতীতের বিরোধিতা ভুলে চারু মজুমদার সরোজ দত্তে অনুগামীদের বামফ্রন্টে আসতে হবে আরও বৃহত্তর বামফ্রন্ট বানাতে৷ ব্রিগেডের সভায় এসে এমন বার্তা দিলেন সিপিআই(এম-এল) সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য৷ বামফ্রন্টের এদিনের ব্রিগেডের সভায় আমন্ত্রিত বক্তা হলেন তিনি৷

সিপিআই(এম-এল) বামফ্রন্টের কখনও শরিক ছিল না সেই কথা মনে করিয়ে দীপঙ্কর দাবি করেছেন তেমনই আবার তাঁরা বামফ্রন্টের বিরোধী নন এবং ছিলেন না৷ তবে অতীতে কিছু ইস্যুতে বামফ্রন্টে বিরোধিতা করলেও সে প্রসঙ্গ বর্তমান পরিস্থিতিতে সরিয়ে রাখতে চেয়েছেন৷ শুধু তাই নয় এদিনে সভায় কিছুটা আক্ষেপের সুরে বলেছেন, ২০১৬ সালে এভাবে বৃহত্তর বাম ঐক্য দেখাতে পারলে হয়তো অবস্থাটা আলাদা হত৷

এদিন বাংলার মাটিতে বামপন্থীদের লাখো লাল সেলাম জানিয়েছেন এভাবে ব্রিগেড সমাবেশের জন্য। তিনি বক্তব্যের শুরু থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন। বাজেট, নাগরিকত্ব আইন নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেন। একই সঙ্গে মমতাকেও আক্রমণ করেছেন। সিন্ডিকেট, শবর মৃত্যু সহ একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ করেন। গণতন্ত্র আক্রান্ত সংবিধান বিপন্ন।

তিনি চান, সংগ্রামী বাম ঐক্য আর সেটাই বাম এই ব্রিগেডের সভা আশা যোগাচ্ছে। এটা সরকার নয়, সর্বনাশ। বামপন্থীদের বেশ কিছু ভুল হয়েছে, তা ঠিক নিতে হবে বলেও জানান৷

The post ব্রিগেড থেকে বামফ্রন্টে ঢোকার ইঙ্গিত নকশালদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2BhiO7f
via IFTTT

Comments