‘তৃণমূলকে উপড়ে, বিজেপিকে হটিয়ে বামেদের শক্তিবৃদ্ধি করতে হবে’

স্টাফ রিপোর্টার, কলকাতা: ১৯-এ জানুয়ারি ব্রিগেডের মঞ্চ থেকে জাতীয় স্তরের বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তারপরেই বিজেপির একের পর এক জনসভা, কখনও গণতন্ত্র বাঁচাও সভা, কখনওবা সরকারি সভা৷ লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের শাসকদল থেকে রাজ্যের শাসকদল কোমর বেঁধে নেমেছে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে৷ আর তারই মাঝে বামেদের ডাকা ৩ ফেব্রুয়ারিতে রাজ্যের এই বিরোধী শিবির থেকে কোন বার্তা দেওয়া হয় সেই দিকেই চোখ ছিল অনেকের৷

কানাহাইয়া কুমার অনুপস্থিতি এবং শারীরিক অসুস্থতা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের উপস্থিতি ব্রিগেডের মঞ্চ থেকে শুরুতেই বক্তব্য পেশ করেন দেন বিমান বসু থেকে দেবব্রত বিশ্বাস প্রমুখরা৷ আর তাদের তোপের মুখে পড় রাজ্য এবং কেন্দ্র, দুই শাসকদলই৷ ‘আরএসএসকে প্রত্য়ক্ষভাবে রাজ্যে আনার জন্যে কেউ দায়ী থাকলে তিনি তৃণমূল নেত্রী এবং বিজেপি আর তৃণমূল এক বৃন্তে দুটি ফুল’, এমনই মন্তব্য যেখানে করলেন বিমান বসু৷ সেখানেই একই সুরে এআইএফবি-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসও সরাসরি তোপ দেগে বললেন, একদিকে ‘ঘৃণা এবং বিদ্বেষের রাজনীতি করছে বিজেপি’, অন্যদিকে রাজ্যের শাসকদলকে দেবব্রত বিশ্বাস টার্গেট করেন উন্নয়ন এবং কৃষক-শ্রমিকদের দুরাবস্থা নিয়ে৷

তিনি জানান, ‘কৃষকদের অবস্থা তলানিতে এসে ঠকেছে, শ্রমিকদের অবস্থা আরও খারাপ৷ কারও হাতে কাজ নেই৷ কিসের উন্নয়ন? রাজ্যে আরএসএস সংগঠনগুলো মানুষকে বিভ্রান্ত করছে, বিষ ছড়াচ্ছে৷ নির্বাচনের আগে কুৎসা, বিভিন্ন ধরণের ঘটনা আরও ঘটবে৷ মানুষ চক্রান্তে শিকার৷’ আর এই ‘চক্রান্ত থেকে বাঁচতে, গণতন্ত্রকে রক্ষা করতে, কৃষক-শ্রমিকদের উন্নতিতে বামপন্থীদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে’, এবং সকলকে বামেদের শক্তিশালী করার আবেদন করেন তিনি৷

তৃণমূল কংগ্রেসের উন্নয়নের বার্তাকে একহাত নিয়ে তিনি স্পষ্ট জানান, ‘যতই বিজনেস সামিট হোক পুঁজি আসবে না, কারণ লুটেরাদের রাজত্ব চলছে৷’ একইসঙ্গে তিনি এও বলেন, ‘উন্নয়ন হচ্ছে কোম্পানির, যারা ভারতের ব্যাংক এবং সম্পদকে লুট করছে, আর এদের রক্ষক মোদী৷ ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা, প্রতিষ্ঠান ভেঙে পড়ছে, কোম্পানির স্বার্থে তা ভেঙে দেওয়া হচ্ছে৷ ভারতের এই অবস্থায় বামেদেরই পরিস্থিতির পরিবর্তনের দায়িত্ব নিতে হবে৷ কারণ কৃষক-শ্রমিকদের লড়াই বামেদের লড়াই৷ অধিকার রক্ষার লড়াই৷’

‘তৃণমূলকে রাজ্য থেকে উপড়ে, বিজেপিকে হটিয়েই’ সেই অধিকার রক্ষার লড়াই লড়ার বার্তা দেন তিনি৷

The post ‘তৃণমূলকে উপড়ে, বিজেপিকে হটিয়ে বামেদের শক্তিবৃদ্ধি করতে হবে’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2HOl77G
via IFTTT

Comments