মোদী ‘হিটলার’ হয়ে সংবিধানও মানছেন না, গণ অবস্থানে তৃণমূল
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রের এনডিএ সরকার সংবিধান অবমাননা, গণতন্ত্রকে বাকরুদ্ধ ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে গণ অবস্থান শুরু করলো বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত মাচানতলায় জেলা তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে সারা দিনের এই গণ অবস্থানে অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক যোগ দিয়েছেন।

জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দেশের মানুষকে ‘মন কি বাত’ শোনানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কার্যকলাপে ‘হিটলারকেও ছাপিয়ে গেছেন’। আর সেই তিনি বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সামনে ভাষণ দেন। ‘মিথ্যাবাদি’ নরেন্দ্র মোদিকে মানুষ বিশ্বাস করবেননা দাবী করে জানানো হয়েছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গিয়ে জাতীয় নেতারা দিল্লীতে অবস্থান বিক্ষোভ করবেন।
আরও পড়ুন : আমার অবস্থা শেখ হাসিনার মতো: প্রণব মুখোপাধ্যায়
অবস্থান বিক্ষোভে অংশ নিয়ে জেলা তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই গণ অবস্থান সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে। ভারতবর্ষের সাধারণ মানুষ আজ বিপন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধানকেও মানছেননা অভিযোগ তুলে বলেন, মানুষের বাক্ স্বাধীনতা আজ হারিয়ে গেছে। সেকারণেই আজকের এই গণ অবস্থান। যে ভারতবর্ষে গণতন্ত্র নেই, সেই ভারতবর্ষে প্রধানমন্ত্রী কোন দিন থাকতে পারেননা। তাই তাঁকে উৎখাৎ করার ডাক দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বুঝে গেছেন এদেশে তার জায়গা নেই। তাই তিনি ইডি, সিবিআইকে ব্যবহার করে ‘মানুষকে বিপন্ন করা’র চেষ্টা করছেন। কারণ তিনি বুঝে গেছেন আর তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারবেননা। নরেন্দ্র মোদির এই দমনমূলক নীতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তারা এদিন এই গণ অবস্থান করছেন বলেও শ্যামল সাঁতরা জানান।

এদিনের অবস্থান বিক্ষোভে উপস্থিত আছেন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা পরিষদের ‘মেন্টর’ অরূপ চক্রবর্ত্তী, বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত, বিধায়ক সম্পা দরিপা, সমীর চক্রবর্ত্তী, সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামানুজ সিংহমহাপাত্র প্রমুখ।
The post মোদী ‘হিটলার’ হয়ে সংবিধানও মানছেন না, গণ অবস্থানে তৃণমূল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2BnzMBa
via IFTTT
Comments
Post a Comment