ভারত-বাংলাদেশ সীমান্তে ফেন্সিংয়ের জন্য জমি দেয়নি রাজ্য: রাজনাথ

ফালাকাটা: আলিপুরদুয়ারের ফালাকাটার জনসভা থেকে কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ এদিনের তাঁর বক্তব্যে উঠে এসেছে একাধিক প্রসঙ্গ৷ এদিন তিনি উল্লেখ করেন ভারত বাংলাদেশ সীমান্তের সুরক্ষাহীনতার কথা৷

তাঁর মতে ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক জায়গায় ফেন্সিং নেই৷ কেন্দ্র চেয়েছিল সেই ফেন্সিং দিতে৷ তার জন্য রাজ্যের কাছে জমি চেয়েছিল কেন্দ্র৷ তবে তা মেলেনি বলে এদিন অভিযোগ করেন রাজনাথ৷ তিনি বলেন তৃণমূল সরকারের জন্যই রাজ্যের বাংলাদেশ সীমান্ত দিয়ে একাধিক অনুপ্রবেশের ঘটনা ঘটছে৷

তিনি দাবি করেন বিজেপি এর শেষ দেখে ছাড়বে৷ একের পর এক অনুপ্রবেশের ঘটনা বন্ধ করবে বিজেপি৷ ২০২১ সালে বিজেপিই এই রাজ্যে ক্ষমতায় আসবে৷ বাংলায় বিজেপির ঝড় উঠেছে৷ তাকে থামাতে পারবে না তৃণমূল, কংগ্রেস, সিপিএম৷ গণতন্ত্রকে শোকতন্ত্র বানিয়ে রেখেছে তৃণমূল৷ তার পরিবর্তন হবে বিজেপির হাত ধরে৷

এদিন সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশ সীমান্তকে অসুরক্ষিত বানিয়ে রেখেছে তৃণমূল সরকার৷ তৃণমূলকে সমর্থন না করলেই রাজনৈতিক হামলা চলে৷ বিজেপি এলে খুনীদের ছাড়া হবে না৷

এদিনের বক্তব্যে রাজনাথ মূলত রাজ্যের সুরক্ষা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন৷ তারই সঙ্গে তৃণমূল সরকারের অসহযোগিতার প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে৷

The post ভারত-বাংলাদেশ সীমান্তে ফেন্সিংয়ের জন্য জমি দেয়নি রাজ্য: রাজনাথ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2MK2Gj9
via IFTTT

Comments