শিলংয়ে কলকাতা পুলিশ কমিশনারকে জেরা করবে সিবিআই
কলকাতাঃ আপাতত গ্রেফতার করা যাবে না পুলিশ কমিশনার রাজীব কুমারকে। তবে অবশ্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মুখোমুখি হতে হবে তাঁকে। তবে কলকাতা নয়, মেঘালয়ের শিলংয়ে সিবিআই দফতরে রাজীব কুমারকে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকের তদন্তকারীরা। নিরপেক্ষ স্থান হিসাবে মেঘালয়ের শিলংয়ের সিবিআই দফতরে রাজীব কুমারকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের এই নির্দেশ পাওয়ার পরেই রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি শুরু সিবিআইয়ের তরফে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে পুলিশ কমিশনারকে।
কোর্টের রায় সারদা কাণ্ডে শিলং-এ সিবিআই জেরার মুখোমুখি হতে হবে কলকাতার পুলিশ কমিশনারকে৷ এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এতে আপত্তির কিছু নেই৷ এটা সিবিআইয়ের বিষয়৷’’ একই সঙ্গে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে আরও বলেন, যে সম্ভবত ওখানে বিজেপির সরকার আছে। কোনও সুবিধা পেতে পারে। এরপরেই মুখ্যমন্ত্রী কার্যত মজা করে বলেন, কাজের চাপে ছুটি পাচ্ছিলেন না কমিশনার। ভালোই হবে উনি একয়ু ছুটি কাটিয়ে আসতে পারবেন।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি শুরু হয়। প্রথম থেকেই সওয়াল জবাব পর্ব ছিল উত্তেজনাময়। সিবিআই এদিন মুখ বন্ধ খামে একটি হলফনামা জমা দেয়। শুরু থেকে রাজ্যের বিরুদ্ধে আঁটঘাট বেঁধে নামে সিবিআই। সিবিআই অভিযোগ করে, সিটের প্রধান হয়েও প্রভাবশালীদের আড়াল করেছেন রাজীব কুমার।
সিবিআইয়ের তরফে এদিন শীর্ষ আদালতে সওয়াল করা হয়, “সারদা মামলায় অসম্পূর্ণ ও বিকৃত তথ্য দিয়েছে সিট। ” সিবিআই-এর আইনজীবী অভিযোগ, “সুদীপ্ত সেনের কাছ থেকে উদ্ধার হওয়া ল্যাপটপ সিটের হাতে ছিল। সুদীপ্ত সেনের মোবাইলও সিটের হাতে ছিল।” সেই ল্যাপটপ, মোবাইল ফরেনসিকে পাঠানো হয়নি কেন, তা এদিন শীর্ষ আদালতে প্রশ্ন তোলেন সিবিআইয়ের আইনজীবী। তাঁর আরও অভিযোগ, “সিবিআইকে যে কল ডেটা দেওয়া হয়েছিল, তাও বিকৃত করা হয়েছে।”
সিবিআই-এর তরফে এদিন তিন বিচারপতির বেঞ্চে অভিযোগ করা হয়, “কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে বাধা দেওয়ার এক্তিয়ার কি আদৌ রয়েছে পুলিশের?” দীর্ঘ সওয়াল জবাব শেষে আদালত এমনটাই নির্দেশ দিয়েছে।
The post শিলংয়ে কলকাতা পুলিশ কমিশনারকে জেরা করবে সিবিআই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Dk8njR
via IFTTT
Comments
Post a Comment