কমিশনের বৈঠকে গরহাজিরা নিয়ে কৈফিয়ত তলব রাজীব কুমারের
স্টাফ রিপোর্ট, কলকাতা: দোরগোরায় লোকসভা নির্বাচন৷ তার আগে বৃহস্পতিবারই রাজ্যে আসেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ সেই বৈঠকে কমিশনের তলব সত্ত্বেও উপস্থিত হননি কলকাতার নগরপাল রাজীব কুমার৷ নগরপালের এই আচরণে অসন্তুষ্ট নির্বচন কমিশন৷ রাজীব কুমারের গরহাজিরা নিয়ে শুক্রবার তাঁর কৈফিয়ত তলব করল নির্বাচন কমিশন৷
তলবের চিঠি ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব মলয় দে-কে পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানান গিয়েছে৷ কৈফিয়তের উত্তর কতদিনের মধ্যে দিতে হবে? এবিষয়ে কোনও স্পষ্ট নির্দেশিকা নেই৷ উত্তর দেওয়ার বিষয়টি নির্ভর করছে রাজ্যের উপর৷ কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে৷

লোকসভার প্রস্তুতি খতিয়ে দেখতে দু’দিনের সফরে রাজ্যে এসেছিলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ বৈঠকের জন্য ডাকা হয়েছিল সব রাজনৈতিক দল, প্রশাসনিক আধিকারিক, পুলিশের পদাধিকারীদের৷ তালিকায় নাম ছিল কলকাতার নগরপাল রাজীব কুমারের৷
কিন্তু সেখানে পাঠানো হয় বিশেষ পুলিশ কমিশনার (২) জয়ন্ত বসুকে৷ সূত্রের খবর, জয়ন্ত বসু কমিশনের সদস্যদের সঙ্গে ভালোভাবে কথা বলেননি৷ এতে অসন্তুষ্ট মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা৷ নগরপালের অনুপস্থিতিকে তারা অবজ্ঞা হিসাবে দেখছেন৷
নবান্ন সূত্রে জানা গিয়েছে, কলকাতার নগরপাল বৃহস্পতিবার ছুটি নিয়েছিলেন৷ ফলে কমিশনের ডাকা বৈঠকে উপস্থিত হতে পারেননি তিনি৷ এর আগেও ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল৷ ফলে বিতর্ক তৈরি হয়৷ সেবার লালবাজারের প্রতিনিধির সঙ্গে কথা বলেননি কমিশনের সদস্যরা৷

পঞ্চায়েত ভোটের সময় রাজ্যের সর্বত্র রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে৷ সেই সময়কার পরিস্থিতির জন্য বিরোধীরা দায়ী করে রাজ্যে শাসক দল তৃণমূলকে৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট ও তার নিয়োগ যেন পুলিশের হাতে না থাকে তার আবেদন জানায় বিরোধীরা৷
এদিন সাংবাদিকদের সামনে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, সম্প্রতি রাজ্যে একের পর এক হিংসার ঘটনার বিষয়ে রাজ্য পুলিশের ডিজি ও জেলার পুলিশ সুপারদের ব্যাখ্যা চেয়ে রিপোর্ট তলব করা হয়েছে৷ কেন্দ্রীয় বাহিনী নিয়োগের বিষয়টি যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা৷
The post কমিশনের বৈঠকে গরহাজিরা নিয়ে কৈফিয়ত তলব রাজীব কুমারের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2RwxW6i
via IFTTT
Comments
Post a Comment