বিক্ষোভ নিত্যযাত্রীদের, দুঘন্টা ধরে দাঁড়িয়ে রইল ট্রেন
স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: ১০৫০২ ডাউন আসানসোল-হলদিয়া-আসানসোল এক্সপ্রেস ট্রেন আটকে বাঁকুড়া স্টেশনে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ, এই ট্রেনে পাঁচটি সাধারণ বগি রয়েছে। নিত্যযাত্রীদের চাপ থাকা সত্ত্বেও বগি না বাড়িয়ে তা কমিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। এবিষয়ে রেলের বগি বাড়ানো বিষয়ে নিত্যযাত্রী সংগঠনের পক্ষ থেকে রেলকর্ত্তৃপক্ষকে বার বার আবেদন করলেও কোন কাজ হয়নি বলে অভিযোগ।

মঙ্গলবার এই ট্রেনে আরপিএসএফ কর্মীরা অসংরক্ষিত কামরায় উঠে যাওয়ার ফলে সাধারণ নিত্যযাত্রীরা ট্রেনে উঠতে পারেননি বলে অভিযোগ। ফলে দু’ঘন্টা দেরিতে বাঁকুড়া স্টেশন থেকে ঐ ট্রেন ছাড়ে। বিক্ষোভরত সন্দীপ পাল, বসন্ত মিশ্ররা বলেন, এই ট্রেনে মাত্র পাঁচটি অসংরক্ষিত বগি। তার মধ্যে একটি মহিলাদের জন্য সংরক্ষিত। ফলে সব সাধারণ যাত্রীরা ট্রেনে জায়গা পানন। কর্মক্ষেত্রে পৌঁছাতে তাদের অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।

তাঁর আরও অভিযোগ ডিআরএমকে বারবার বগি বাড়ানোর আবেদন জানালেও কোন কাজ হয়নি। তারপর মঙ্গলবার সেনাবাহিনীর কর্মীরা ট্রেনের কয়েকটি বগি দখল করে নেওয়ায় অবস্থা আরো দুর্বিষহ হয়ে পড়ে। এই অবস্থায় আন্দোলন ছাড়া কোন পথ নেই বলে তাদের দাবি।
The post বিক্ষোভ নিত্যযাত্রীদের, দুঘন্টা ধরে দাঁড়িয়ে রইল ট্রেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2D9G5It
via IFTTT
Comments
Post a Comment