সরস্বতী পুজোতে রেঁধে ফেলুন বাসন্তী পোলাও
বাসন্তী পোলাও আর কষা মাংস৷ এ যেন অবিচ্ছেদ্য জুটি৷ তবে পুজোর সময় মাংস খেতে না চাইলে অন্য পদ করতেই পারেন, কিন্তু বাসন্তী পোলাওকে তালিকায় রাখুন৷ অতিথিদের খাইয়ে তাক লাগিয়ে দিন৷ কীভাবে করবেন? দেখে নিন-
উপকরণ- মোটামুটি ১৪-১৫ জনকে আমন্ত্রণ করলে এই পরিমাণ উপকরণ নিতে পারেন-
2 কেজি গোবিন্দভোগ চাল, 50 গ্রাম নুন, 200 গ্রাম চিনি, 50 গ্রাম হলুদগুঁড়ো, 300 মিলি তেল, 400 গ্রাম ঘি, 200 গ্রাম কাজুবাদাম, 150 গ্রাম কিশমিশ, 16টি লবঙ্গ, 24টি জয়িত্রী, 10টি তেজপাতা, 16টি ছোট এলাচ, 6টি ছোট দারচিনির টুকরো, 1.5 লিটার জল,

কীভাবে রাঁধবেন-
খুব ভালো করে ঠান্ডা জলে গোবিন্দভোগ চাল ধুয়ে নিন৷ এরপর ভিজে চাল শুকিয়ে নিন কিছুক্ষণ৷ শুকিয়ে যাওয়া চালে ঘি, হলুদ, আধ চাচামচ নুন, গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন৷ এরপর একটি কড়াই গরম করে তাতে ২ টেবিল চামচ ঘি দিন৷ তাতে কাজু কিশমিশ দিয়ে নাড়তে থাকুন৷ একু সোনালি রং হলে তা নামিয়ে নিন৷

এরপর আবার কড়াইয়ে ঘি একটু গরম করে তাতে তেজপাতা এবং শুকনো গোটা গরম মশলা দিয়ে নাড়ুন৷ ভালো গন্ধ বের হলে চাল দিন৷ এবার বাদাম, কিশমিশ, চিনি দিয়ে আঁচ কমিয়ে জল দিন৷ প্রায় ১৫ মিনিট পরে চেক করুন৷ দেখবেন হয়ে এসেছে৷ নামানোর পর দু টেবিল চামচ ঘি ছড়িয়ে দিন এতে৷ অনেকে আবার আতর অথবা গোলাপ জলও দিয়ে থাকেন৷
The post সরস্বতী পুজোতে রেঁধে ফেলুন বাসন্তী পোলাও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2tc6Esb
via IFTTT
Comments
Post a Comment