‘রাজীব কুমারকে দিয়ে চিটফান্ডের হিসবে লোপাট করিয়েছিলেন মমতা’
কলকাতা: সদ্য সংবাদমাধ্যমে খবর এসেছে চিটফান্ড কেলেঙ্কারিতে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এরপরই ট্যুইট করে সেই আইপিএস অফিসারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। আর সেই দিনেই রাজীব কুমারের নাম নিয়ে ব্রিগেড থেকে মমতার বিরুদ্ধে তোপ দাগলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম।
রবিবারের বাম ব্রিগেডে শেষ বক্তা ছিলেন তিনি। বক্তব্যের শেষ দিকেই মমতার বিরুদ্ধে চিটফান্ড নিয়ে আক্রমণ শানালেন তিনি।
ছবি প্রসঙ্গে টেনে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সেলিম বলেন, ‘এরকম সভা মঞ্চে দাঁড়িয়েই উনি বলেছিলেন, আঁকা ছবি থেকে আসে টাকা।’ সেলিমের দাবি, ওই ছবি আাঁকর টাকা দিয়েই তৈরি হয় তৃণমূলের পোস্টার, ব্যানার। এই প্রসঙ্গেই তিনি বলেন, ‘রাজীব কুমার, সুরজিৎ কর পুরকায়স্থদের দিয়ে চিটফান্ডের সব হিসেব-নিকেষ লোপাট করিয়েছিলেন মমতা।’ তিনি অভিযোগ করেন, ছবি আঁকার টাকার হিসেব পুলিশ অফিসারদের সাহায্যই নিয়েই কালীঘাট থেকে সরিয়ে ফেলা হয়।
চিটফান্ড প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, ‘আমরা ক্ষমতায় এলে ভুবনেশ্বরের ট্যুর প্যাকেজ করব না। যারা মানুষের টাকা নিয়েছে, তাদের রাস্তায় দাঁড় করিয়ে ফাঁসি দেব।’
প্রথম থেকেই সেলিম নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সেটিং’ হওয়ার অভিযোগ করেছেন। তাঁর দাবি, একদিকে বাংলায় দাঙ্গা হলে রাজ্য সরকার কোনও ব্যবস্থা নেবে না। আর চিটফান্ড কেলেঙ্কারি হলে দিল্লি কোনও ব্যবস্থা নেবে না। এমনই সমঝোতা হয়েছে মোদী-মমতার মধ্যে।
The post ‘রাজীব কুমারকে দিয়ে চিটফান্ডের হিসবে লোপাট করিয়েছিলেন মমতা’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Ts5qnT
via IFTTT
Comments
Post a Comment