পাণ্ডিয়া ধাক্কায় বেসামাল নিউজিল্যান্ড
অকল্যান্ড: ইডেন পার্কে পাণ্ডিয়া শো৷ স্পিন মায়াজালে নিউজিল্যান্ডের একের পর এক উইকেট ছিটকে দিয়ে ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দিলেন পাণ্ডিয়া৷
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এদিন টস জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড৷ সেফার্থ-মুনরো জুটি শুরুটা ভাল করলেও জাঁকিয়ে বসার আগেই ব্লু-ব্রিগেডের হয়ে প্রথম ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার৷
আরও পড়ুন- অকল্যান্ডে শুরুতে বোলিং রোহিতদের
কিউয়িদের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারের প্রথম দুই বলে চার-ছয় হাঁকিয়ে ভুবিকে চাপে ফেলে দেন সেফার্থ৷ পরের বলেই অবশ্য কামাল দেখালেন ভুবি৷ ভারতীয় পেসারের সুইয়ের কাছে কুপোকাত হয়ে ধোনির হাতে ক্যাচ দিয়ে ১২ রানে প্যাভিলিয়ন ফেরেন কিউয়ি ধুঁয়াধার৷
আরও পড়ুন- সেঞ্চুরি ম্যাচে বড় ইনিংস গড়তে ব্যর্থ ভারত
এরপরই ইডেন পার্কে পান্ডিয়া শো৷ পান্ডিয়া ব্রাদার্সের বড় ভাই ক্রুণাল পাণ্ডিয়া একের পর এক উইকেট তুলে নিয়ে ভারতকে সুবিধাজনক জায়গায় পৌঁছে দেন৷ পাওয়ার প্লে-র শেষ ওভারে বল করতে এসে কিউয়ি ওপেনার মুনরোকে রোহিতের হাতে ১২ রানে ক্যাচ করিয়ে প্যাভিলিয়নে ফেরান ক্রুণাল৷
আরও পড়ুন- শেষ বলের থ্রিলার হেরে সিরিজ খোয়াল ভারত
এরপর মিচেল ও উইলিয়ামসনকে দ্রুত ফিরিয়ে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে জো়র ধাক্কা দেন সিনিয়র পাণ্ডিয়া৷ ক্রুণালের বলে এবিডব্লিউ হয়ে ফিরে যান মিচেল(১রান)৷ সেই আউট নিয়ে যদিও বিতর্ক রয়েছে৷ কিউয়ি অধিনায়ক উইলিয়ামসনও(২০রান) ক্রুণালের বলে একই ভুল করে বসেন৷
চার ওভারে ২৮ রান খরচ করে ৩ উইকেট পেয়েছেন ক্রুণাল৷ প্রথম তিন ওভারে ১০ রান খরচ করলেও নিজের শেষ ওভারে ১৮ রান খরচ করেন সিনিয়র পাণ্ডিয়া৷ ১২ ওভার শেষে কিউয়িদের স্কোর-৯৭/৪
আরও পড়ুন- সিরিজ বাঁচানোর ম্যাচে টসে হেরে ব্যাটিং ভারতের
The post পাণ্ডিয়া ধাক্কায় বেসামাল নিউজিল্যান্ড appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UNX3mZ
via IFTTT
Comments
Post a Comment