‘চৌকিদার’ই চুরি করেছেন ৩০ হাজার কোটি, প্রমাণ দিলেন রাহুল
নয়াদিল্লি: রাফায়েল নিয়ে আগেও বারবার প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। এবার সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে আরও একবার আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
শুক্রবার লোকসভায় নরেন্দ্র মোদীর কড়া ভাষণের পর জবাবে রাহুল বললেন, অনিল অম্বানির আতে ৩০,০০০ কোটি টাকা তুলে দিয়েছেন মোদী। তাঁর দাবি, সেনাবাহিনীর ৩০,০০০ কোটি কার্যত চুরি করা হয়েছে। সেই টাকাই সেনাবাহিনীর অনেক কাজ লাগতে পারত বলেও সাংবাদিক বৈঠজে মন্তব্য করেন রাহুল।
‘দ্য হিন্দু’ সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে রাহুল গান্ধী আক্রমণ শানান এদিন। সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে রাফায়েল যুদ্ধবিমান কেনা নিয়ে প্রধানমন্ত্রীর দফতরের হস্তক্ষেপ চায়নি প্রতিরক্ষা মন্ত্রক। কংগ্রেস সভাপতি বলেন এই রিপোর্ট থেকে স্পষ্ট হয়ে যায় প্রধানমন্ত্রী দফতর রাফায়েল যুদ্ধবিমান কেনা নিয়ে হস্তক্ষেপ করেছিল শুধু তাই নয় এরপর সুপ্রিম কোর্টের রায়ও প্রশ্নের মুখে পড়ে।
রাহুল বলেন প্রধানমন্ত্রীর দফতর জনগণের স্বার্থে হস্তক্ষেপ করেনি। তারা অনিল অম্বানির জন্য হস্তক্ষেপ করেছিল। প্রতিবেদন থেকেই প্রমাণ হয়ে যায় চৌকিদারই চোর। সাংবাদিক সম্মেলনে এভাবেই প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন রাহুল। এর আগেও একাধিকবার এই প্রসঙ্গে সুর চড়িয়েছেন কংগ্রেস সভাপতি।
লোকসভায় গতকাল বক্তব্য পেশ করেন মোদী। সেখানে রাখার প্রসঙ্গে কংগ্রেসের তোলা অভিযোগ খারিজ করেছেন তিনি। তাঁর দাবি রাফাল নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যে কথা বলে কংগ্রেস। প্রথমে বিস্মিত হলেও পরে আমি বুঝতে পারি দীর্ঘদিন ক্ষমতায় থাকার সময় প্রতিরক্ষাবিষয়ক একটা চুক্তি ও সততার সঙ্গে করেনি কংগ্রেস।
The post ‘চৌকিদার’ই চুরি করেছেন ৩০ হাজার কোটি, প্রমাণ দিলেন রাহুল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2taREuj
via IFTTT
Comments
Post a Comment