‘দিল্লির সরকার পরিবর্তন হলে কৃষকদের ওপর বিশেষ নজর’, ধর্নার মঞ্চ থেকে মমতা
স্টাফ রিপোর্টার, কলকাতা: রবিবারের সন্ধ্যায় নজিরবিহীন ঘটনার সাক্ষী হল রাজ্য৷ কলকাতা পুলিশ কমিশনারের বাড়িতে সিবিআই হানা, মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না, সুপ্রিম কোর্টে সিবিআইয়ের দ্বারস্থ হওয়া, বাংলায় পরিস্থিতি নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠক, উত্তাল সংসদ, আর এমতাবস্থায় ধর্নার মঞ্চ থেকেই কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করলেন মমতা৷ ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের ডাকে কৃষক ও ক্ষেতমজদুর কমিটির সম্মেলনে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি জানান বিশেষ পরিস্থিতির উদ্ভব হওয়ায় ধর্নার মঞ্চ থেকেই বক্তব্য রাখছেন তিনি৷
কৃষকদের এই দুরাবস্থার জন্য তিনি মোদী সরকারের প্রতি তোপ দেগে তিনি বলেন, ‘মোদীর সরকার কৃষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে৷ দেশে প্রায় ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে৷ নির্বাচনের আগে ফের প্রতারণা করা হচ্ছে কৃষকদের সঙ্গে৷’

প্রসঙ্গত, কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য ২০০৬ সালে ২৬ দিনের অনশন করেছিলেন যেখান থেকে ২০১৯-এ সেখানে ধর্নাতে বসেই কৃষকদের উদ্দেশ্য বার্তা দিলেন তিনি৷ ‘কৃষকরা দেশের সম্পদ, কৃষকরা না থাকলে দেশ থাকবে না৷’ কিন্তু এই কৃষকদের জন্য মোদীর সরকারের ‘মিথ্যে প্রতিশ্রুতি’কেই এদিন ফের একবার টার্গেট করলেন তিনি৷ ‘২০২২ সালে কৃষকদের ডবল ইনকাম হবে বলছে- মোদী সরকার, কিন্তু রাজ্যে কৃষকরা ট্রিপল ইনকাম করছে’ বলে জানান তিনি৷ প্রাকৃতিক বিপর্যয়ে সবসময় সাহায্য করা হয়েছে কৃষক পরিবারদের, সামাজিক সুরক্ষা যোজনা থেকে জলসেচ এবং অন্যান্য বিষয়ে কৃষকদের পাশে থেকেছে রাজ্য, এমনটাই জানান তিনি৷

আর এই ধর্নার মঞ্চ থেকেই তিনি স্পষ্ট জানালেন, ‘আগামিদিনে দিল্লির সরকার পরিবর্তন হলে কৃষকদের বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে, কারণ কৃষক না থাকলে দেশ থাকবে না৷’ প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের মুখে কৃষক ইস্যুতে ফের একবার সরব বিভিন্ন দল৷

গত ১ ফেব্রুয়ারি সাধারণের বাজেট পেশ করেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূশ গোয়েল। সেখানে কৃষকদের উদ্দেশ্যে জানানো হয়, ২ হেক্টরের কম জমির মালিকদের বছরে ৬ হাজার টাকা দেওয়া হবে৷ বছরে তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি দিয়ে দেওয়া হবে৷ এর ফলে দেশের ১২ কোটি ছোট ও মাঝারি কৃষকরা উপকৃত হবেন৷ আর সরকারের খরচ হবে ৭৫ হাজার কোটি টাকা৷ আর এই বাজেটকেও মিথ্যে প্রতিশ্রুতি বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী৷
The post ‘দিল্লির সরকার পরিবর্তন হলে কৃষকদের ওপর বিশেষ নজর’, ধর্নার মঞ্চ থেকে মমতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UImsi5
via IFTTT
Comments
Post a Comment