সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ

কলকাতা: পালটা চাল কলকাতা পুলিশের? এবার সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে নোটিশ ধরাল কলকাতা পুলিশ৷ একটি প্রতারণার মামলায় এই নোটিশ ইস্যু করা হয়েছে৷

বেশ কয়েক বছর আগে ভবানিপুর থানায় সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের বিরুদ্ধে কয়েক কোটি টাকা প্রতারণা অভিযোগ দায়ের করেন এক ব্যবসায়ী৷ তারপর থেকেই তদন্ত চলছিল এই মামলায়৷ তবে গতকাল কলকাতা পুলিশ সিবিআই সংঘাতের পর নতুন করে তদন্তে গতি আসে৷

বের করে আনা হয় পুরোন ফাইল৷ শুরু হয় তদন্ত৷ এই পঙ্কজ শ্রীবাস্তবের অফিস গতকালই ঘিরে ফেলেছিল কলকাতা পুলিশ৷

The post সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2G7L2FD
via IFTTT

Comments