অমন ছাত্রকে একশোয় একশো দশ দিয়েছিলেন শিক্ষক
কলকাতা: শুনলে অবাক লাগলেও সত্যি – এক অংকের শিক্ষক তাঁর ছাত্রের খাতা দেখে ১০০তে ১১০ অর্থাৎ ফুল মার্কসের থেকেও ১০ নম্বর অতিরিক্ত দিয়েছিলেন ৷ ঘটনাটি গত শতাব্দীর৷ শিক্ষকের নাম হল উপেন্দ্রনাথ বক্সী এবং ছাত্রটি হলেন সত্যেন্দ্রনাথ বসু যিনি পরব্রতীকালে পরিচিত হন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী৷
তখন সত্যেন্দ্রনাথ হলেন হিন্দু স্কুলের ছাত্র৷ ওই ছাত্রটির অংক পরীক্ষার খাতা দেখতে গিয়ে উপেন্দ্রনাথ তাঁর শিক্ষকজীবনে বিরল অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন৷ কারণ ছাত্রটি সবকটি অংকই শুধু নির্ভুল ভাবে সমাধান করেছেন এমন নয়৷
পড়ুন: দেবের সিনেমায় রাজীব কুমার
উত্তরপত্রে জ্যামিতির প্রত্যেকটি সমাধানই একাধিক পদ্ধতিতে করে তাক লাগিয়ে দিয়েছে। ছাত্রটির এমন উদ্ভাবনী পদ্ধতি, যা তার নিজস্ব আবিষ্কার। উত্তরপত্র দেখে অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে শেষমেশ ছাত্রের উত্তর পত্রে দশ নম্বর বকশিশ দিয়ে দেন।
পড়ুন: নামল পর্দা, লাইট অফ- দ্বিতীয় রাতে ঘুমোলেন মমতা
ওই ঘটনায় যথারীতি ধুন্ধুমার কান্ড ঘটে গিয়েছিল হিন্দু স্কুলে। প্রথমে তো সহ শিক্ষকরা ভেবেছিলেন উপেন্দ্র স্যার বোধহয় ভুল করে একশোয় একশো দশ লিখে ফেলেছেন। কিন্তু নাঃ! ওই শিক্ষক অন্য শিক্ষকদের বোঝালেন কেন তা করেছেন, ছাত্রটি প্রখর মেধার জন্যই এই দশ নম্বর বকশিশ হিসেবে তার প্রাপ্য।
The post অমন ছাত্রকে একশোয় একশো দশ দিয়েছিলেন শিক্ষক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Tyf7Bl
via IFTTT
Comments
Post a Comment