চোরের মন পুলিশ-পুলিশ, দেশে এখনও আইন রয়েছ: রাহুল

শেখর দুবে, কলকাতা: সিবিআই বনাম কলকাতা পুলিশ দ্বৈরথে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। রায় নিয়ে বিজেপির রাজ্য শীর্ষ নেতা রাহুল সিনহা বলেন, সুপ্রিম কোর্টের রায়ে প্রমান হল দেশে আইনের উর্ধ্বে কেউ নন। রাহুল আরও বলেন”চোরের মন পুলিশ পুলিশ।

আগের থেকেই ওরা ভেবে নিয়ে বসে আছে রাজীব কুমারকে গ্রেফতার করতে গিয়েছিল। জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল সিবিআই। সুপ্রিম কোর্ট সেই রায়ই দিয়েছে।” মঙ্গলবার ঘোষণা হওয়া সুপ্রিম কোর্টের রায়ে স্পস্ট বলা হয়েছে কলকাতা পুলিশ কমিশনারকে ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে।

The post চোরের মন পুলিশ-পুলিশ, দেশে এখনও আইন রয়েছ: রাহুল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2G9FZ7R
via IFTTT

Comments