‘দুশো’ হাঁকিয়ে বিশ্বরেকর্ড মিতালির
হ্যামিলটন: মিতালির মুকুটে নয়া পালক৷ ‘দুশো’ হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের মহিলা দলের ওয়ান ডে কাপ্তান৷ শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে বিশ্বরেকর্ড গড়েন মিতালি৷
তবে ব্যাট হাতে নয়, মেয়েদের ক্রিকেটে সর্বাধিক দুশোটি ওয়ান ডে ম্যাচ খেলে মাইলস্টোন গড়লেন রাজ৷ হ্যামিলটনের সেডন পার্কে কেরিয়ারের দুশোতম ওয়ান ডে ম্যাচে নেমেছিলেন মিতালি৷ যদিও ব্যাট হাতে এদিন তাঁকে মাত্র ৯ রানে আউট হয়ে ফিরতে হয়৷ কাপ্তানের মাইলস্টোন ম্যাচে সতীর্থরাও জয় উপহার দিতে ব্যর্থ৷ কিউয়িদের কাছে ৮উইকেটে সিরিজের শেষ ম্যাচ হারে উইমেন ইন ব্লু৷
বিস্তারিত আসছে…
The post ‘দুশো’ হাঁকিয়ে বিশ্বরেকর্ড মিতালির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2DPYcVt
via IFTTT
Comments
Post a Comment