রাত পোহালেই জেরা, শিলং উড়ে গেলেন রাজীব কুমার

কলকাতা: শিলং-এর উদ্দেশে রওনা হলেন রাজীব কুমার। ৯ ফেব্রুয়ারি, শনিবার সিবিআই-এর জেরার মুখোমুখি হবেন তিই। সারদা কেলেঙ্কারী নিয়ে জেরা করা হবে তাঁকে।

শুক্রবার সকালেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান তিনি। তাঁর সঙ্গে কলকাতা পুলিশের একাধিক আইপিএস অফিসার রয়েছেন বলে খবর। দুপুর ১ টা ৪০-এর বিমানে শিলং উড়ে যাবেন তিনি। শনিবার সকালে শিলং-এর সিবিআই দফতরে হাজিরা দেবেন।

আর এই জিজ্ঞাসাবাদের দায়িত্বে থাকা সিবিআইয়ের ১০ জনের স্পেশাল টিমও শুক্রবার সকালেই হাজির হয় কলকাতায়৷ এদিন দুপুরেই সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবের নেতৃত্বে দলটির শিলং রওনা দেওয়ার কথা৷

এই বিশেষ টিম তদন্তকারী আধিকারিক তথাগত বর্ধনের নেতৃত্বে তৈরি করা হয়েছে। টিমে দীর্ঘ চার-পাঁচ বছর ধরে সারদার তদন্তে থাকা অফিসারদের রখা হয়েছে। প্রসঙ্গত, চিটফান্ড-কান্ডে চাঞ্চল্যকর মোড়! বাংলায় আসছেন আরও ১০ জন দক্ষ সিবিআই অফিসার।

এক এসপি পদ-মর্যাদার সিবিআই আধিকারিকের নেতৃত্বে এই দল এসেছে কলকাতায়। এছাড়াও এই দলে রয়েছেন দুজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার(এএসপি)। রয়েছেন ডিএসপি পদমর্যাদার দুজন সিবিআই আধিকারিক। তবে শুধু সারদাই নয়, রোজভ্যালি সহ বাংলায় সমস্ত চিটফান্ড মামলার তদন্ত করবে এই বিশেষ সিবিআই দল।

The post রাত পোহালেই জেরা, শিলং উড়ে গেলেন রাজীব কুমার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UPJHqu
via IFTTT

Comments