উত্তরে ঘর গোছানো শুরু মৌসমের, কংগ্রেস ছেড়ে তৃণমূলে শতাধিক
স্টাফ রিপোর্টার, মালদহ: কংগ্রেসের ফাটলটা ক্রমশ চওড়া হচ্ছে মালদহে৷ মৌসম বেনজির নুরের সাথেই এবার ধীরে ধীরে তৃণমূলে যোগদানের হার বাড়ছে৷ হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ দুশ জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পাশাপাশি গাজোল ব্লকের চারটি অঞ্চল থেকে শতাধিক কংগ্রেস কর্মী সমর্থকও এদিন তৃণমূলে যোগদান করেন৷ রাজনৈতিক মহলের ধারণা এভাবেই ধীরে ধীরে মালদহ জেলায় শক্তি বৃদ্ধি করছে তৃণমূল।
সদ্য উত্তর মালদহের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ফলে ফাটল ধরে মালদহের কোতুয়ালি ভবনে। উত্তর মালদহের তৃণমূলের প্রার্থী হিসেবে মৌসম বেনজির নূরকে বেছে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জেলায় ফিরে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে ঘর গোছাতে শুরু করেছেন তিনি৷ ইতিমধ্যেই মালদহ জেলার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় সংগঠনকে নিয়ে আলোচনা শুরু করেছেন মৌসম। শনিবার হবিবপুর ব্লক এর বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত থেকে কংগ্রেস সভাপতি সহ শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন।

পাশাপাশি গাজোল ব্লকের বৈরগাছি ১ ও ২ দেওতলা ও বাবুপুর এলাকার প্রায় শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক জেলার নুর ম্যানসনে মৌসুমের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেয়। গাজোলের দেওতলা কংগ্রেসের অঞ্চল সভাপতি মফিজুর রহমান বলেন, আমরা মানুষের উন্নয়ন চাই। কংগ্রেসে একসময় উন্নয়ন হতো বর্তমানে তা থমকে গিয়েছে। যার ফলে আমরা উত্তর মালদহের সাংসদ মৌসম বেনজির নূর যেমন উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। সেই রকম আমরাও উন্নয়নের সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৌসম বেনজির নূর বলেন, আমি মানুষের জন্য কাজ করতে চাই। আমি দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন। সেই কারণে আমি উন্নয়নের সামিল হতে তৃণমূলে যোগদান করেছি। আগামী দিনে আরও অনেকেই আমার সঙ্গে আসবে।
The post উত্তরে ঘর গোছানো শুরু মৌসমের, কংগ্রেস ছেড়ে তৃণমূলে শতাধিক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2S5BNfB
via IFTTT
Comments
Post a Comment