বিশাল মিছিল নিয়ে দিদির ধর্নামঞ্চে যাচ্ছেন মদন
স্টাফ রিপোর্টার, কলকাতা: আগেও পাশে ছিলেন৷ এখনও আছেন৷ সেই বার্তা দিতেই বিশাল মিছিল নিয়ে দিদি মমতার ধর্নামঞ্চে যাচ্ছেন মদন মিত্র৷ ভবানীপুর থেকে সেই মিছিল যাবে মেট্রো চ্যানেলে৷
মহাকরণ অভিযান থেকে সিঙ্গুর আন্দোলন থেকে কিংবা নন্দীগ্রাম থেকে নেতাই- যখনই মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন তখনই যে মুখগুলোও নেত্রীর হয়ে গলা ফাটিয়েছেন তাদের মধ্যে মদন মিত্র অন্যতম। এবারও তার অন্যথা হল না৷ রবিবার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন তিনি৷

দলের অনেক নেতা-মন্ত্রীকেই রবিবার রাত থেকে মমতার পাশে দেখা গিয়েছে৷ এঁদের সবার মধ্যে অনেকের চোখই খুঁজেছে মদন মিত্রকে৷ কারণ বরাবরই দিদি মমতার লড়াইয়ে পাশে থেকেছেন তিনি৷ জেলে যাওয়ার পরও তাঁর মুখ থেকে মমতা-বিরোধী কথা কেউ বের করতে পারেনি৷তাই মদনের অনুপস্থিতিতে অনেকেই ভাবতে শুরু করে দিয়েছিলেন, সিবিআইয়ের ভয়েই হয়তো ধর্নামঞ্চ এড়াচ্ছেন মদন৷
সেই ভাবনায় জল ঢেলে দিলেন মদন মিত্র৷ নিজের এলাকা যগুবাবুর বাজার থেকে বিশাল মিছিল নিয়ে ধর্মতলায় যাচ্ছেন তিনি৷ অনেকেই বলেন, সিপিএম ক্ষমতাসীন হওয়ার আগে ও পরে সুভাষ চক্রবর্তী যেমন পার্টির কর্মসূচিতে লোক জোটানোয় সিদ্ধহস্ত ছিলেন, মমতা ও তাঁর পার্টিতে সেই ভূমিকাতেই বরাবর দেখা গিয়েছে মদন মিত্রকে৷ সারদাকাণ্ডে ২২ মাস জেল খাটার পরও সেই এনার্জিতে এতটুকু ঘাটতি নেই৷
The post বিশাল মিছিল নিয়ে দিদির ধর্নামঞ্চে যাচ্ছেন মদন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2HQc863
via IFTTT
Comments
Post a Comment