ধর্না ওঠায় স্বস্তিতে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট
স্টাফ রিপোর্টার, কলকাতা: রবিবার থেকে শুরু হওয়া মোদী সরকারের বিরুদ্ধে ‘সেভ দ্য কনস্টিটিউশন’ ধর্না মঙ্গলবার উঠে যাওয়ায় আশ্বস্ত শিল্পমহল৷ কারণ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দু’দিনের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট৷ যদি কোনও কারণে এই ধর্না চলত তাহলে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মেশ যেতে পারতেন কিনা তা নিয়ে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন শিল্পমহলের একাংশ৷
সোমবার মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে বিধানসভায় বাজেট পেশে হতে দেখা গিয়েছে৷ এমন নজিরবিহীন ঘটনা ঘটায় কপালে চিন্তার ভাজ দেখা গিয়েছিল তাদের৷ একই কারণে মুখ্যমন্ত্রী যদি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট যেতে না পারেন তাহলে দেশ-বিদেশের শিল্পপতি ও প্রতিনিধিদের কাছে ভুল বার্তা যেত বলেই মনে করছেন শিল্পমহলের প্রতিনিধিরা৷

এই রাজ্য বাজেট পেশ হওয়ার ঠিক পরে দেশের অন্যতম অগ্রণী পোশাক বিক্রেতা সিমায়া ফ্যাশনস প্রাইভেট লিমিটেড-এর ডিরেক্টর মায়াঙ্ক আগরওয়ালের প্রতিক্রিয়ায় সেই সুর শোনা গিয়েছিল ৷ তাঁর বক্তব্য,বাজেট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে এখন রাজ্য এক রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে ৷আবার কয়েকদিনের মধ্যেই বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট শুরু হতে যাচ্ছে। দেশ-বিদেশ থেকে প্রচুর অতিথি-অভ্যাগত আসতে শুরু করেছে ৷ সেই সময় রাজ্যের উন্নয়নের ফোকাস থেকে সরে যাওয়া কাম্য নয়৷ নাম প্রকাশে অনিচ্ছুক আরও এক শিল্পকর্তাও একই রকম আশংকা করেছেন৷
তবে সেদিক থেকে স্বস্তি মিলেছে কারণ মঙ্গলবার সুপ্রিম কোর্টে রায়ে নৈতিক জয় বলে দাবি করেছেন মমতা এবং তারপরে চন্দ্রবাবু নাইডুর অনুরোধের ধর্না তুলেও নিয়েছেন৷ ফলে বিভিন্ন মহলের আশা, মুখ্যমন্ত্রী ভালমতোই সময় দেবেনএই সম্মেলনে৷

দেশের প্রথম সারির শিল্পপতিরা ছাড়াও ফ্রান্স, ইতালি, জার্মানি, ব্রিটেন সহ ১২টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন এই সম্মেলনে। এই শিল্প সম্মেলনে ৪ হাজারেরও বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশা রাজ্য সরকারের৷
The post ধর্না ওঠায় স্বস্তিতে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2DdbVUK
via IFTTT
Comments
Post a Comment