সারদা তদন্তে রাজীব নিরপেক্ষ ছিলেন না: কুণাল

কলকাতা:  কলকাতা পুলিস কমিশনার রাজীব কুমার সম্পর্কে মুখ খুললেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ৷ রবিবার বিকেলে সিবিআই অফিসারেরা রাজীব কুমারের বাড়ি যাওয়ার পর একের পর এক ঘটনা ঘটতে থাকে এই শহরে৷ কেন্দ্র ও রাজ্য সরকারের বিবাদে এক নয়া সংকট দেখা দেয় এবং ধর্নায় বসেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

পড়ুন আরও- …..এঁরা কি ধোয়া তুলসীপাতা? বিস্ফোরক কুণাল ঘোষ

এই পরিস্থিতিতে রাজীব কুমার সম্পর্কে তাঁর অভিমত প্রকাশ করেছেন কুণাল ঘোষ তাঁর ফেসবুক পোস্টে ৷ তিনি লিখেছন, সারদা তদন্তে রাজীব নিরপেক্ষ ছিলেন না। কুণালের মতে, রাজীব নিরপেক্ষ হলে বহু ষড়যন্ত্রী আগে ধরা পড়ত এবং আমার উপর অত্যাচার হত না।সিট তদন্তে রাজীব সামনে থাকায় বহু ষড়যন্ত্রী নিজেদের নিরাপদ মনে করেছেন।পাশাপাশি কুণালের বক্তব্য, তদন্তের প্রয়োজনে রাজীব সিবিআইয়ের প্রশ্নের মুখোমুখি হতেই পারতেন৷ তদন্ত এড়ানোর প্রবণতা ঠিক নয়।

অন্যদিকে রাজীব কুমারকে যেমন দক্ষ অফিসার এবং সারদা থেকে কোনও রকম প্রত্যক্ষ বা পরোক্ষ সুবিধাভোগী নন বলেই অভিমত প্রকাশ করেছেন ওই পোস্টে তিনি৷ পাশাপাশি তাঁর বক্তব্য, তিনি মনে করেন, সারদা তদন্তের নামে প্রহসন চলেছে ।

এই তদন্ত রাজনীতির মরশুম-নির্ভর বলেই অ্যাখ্যা দিয়েছেন। এমনকি ভোট এসে পড়ায় সিবিআইয়ের সক্রিয়তা বেড়েছে বলেই তাঁর অভিমত৷ এতকাল সময় নষ্ট করে এখন ভোটের মুখে দৌড়নোর জন্য বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ থাকছে।

The post সারদা তদন্তে রাজীব নিরপেক্ষ ছিলেন না: কুণাল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2D47D1Y
via IFTTT

Comments