‘আমার কিছু হলে দায়ী হবেন মোদী’

নয়াদিল্লি: ফের অনশনে আন্না হাজারে৷ ৩ ফেব্রুয়ারি অনশনের চতুর্থদিন৷ আর অনশনের এই মঞ্চ থেকেই হুঙ্কার ছাড়লেন অশীতিপর আন্না হাজারে৷ বললেন, তাঁর কিছু ঘটনলে দায়ী হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

সংবাদ এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে হাজারে জানান, সমস্যার সম্মুখীন হয়ে সমাধানই আমার লক্ষ্য, আগুনে ঘি দেওয়া নয়, আর এভাবেই মানুষ আমাকে চেনে, জানান আন্না৷ জন আন্দোলন সত্যাগ্রহের ব্যানারে আন্না হাজারে ৩০ জানুয়ারি অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন গত ৩০ জানুয়ারি৷ লোকপাল ও লোকায়ুক্তের দাবি নিয়ে নিজের গ্রাম রালেগাঁও সিদ্ধিতে আমরণ অনশন শুরু করেন তিনি৷

দুর্নীতি বিরোধী লোকপাল বিল নিয়ে সরকার কোনও পদক্ষেপ নেয়নি, এমনই অভিযোগ আন্নার৷ তাঁকে দেওয়া কোনও প্রতিশ্রুতি পূরণ করতে সরকার ব্যর্থ বলেও অভিযোগ তাঁর৷ উল্লেখ্য সুপ্রিম কোর্টে নির্দেশ সত্ত্বেও লোকপাল ও লোকয়ুক্ত বিল, ২০১৩-র বাস্তবায়ন করেনি মোদী সরকার৷

প্রসঙ্গত, গত আট বছর ধরে আন্না হাজারে লোকপাল ও লোকায়ুক্তের দাবি জানিয়ে আসছেন৷ এই নিয়ে তৃতীয়বার অনশনে বসতে চলেছেন তিনি৷ প্রথমবার দিল্লির রামলীলা ময়দানে ২০১১ সালে আমরণ অনশনে বসেছিলেন তিনি৷ তবে এবার রামলীলা ময়দান নয়, নিজের গ্রামে বসে আমরণ অনশন শুরু করেন তিনি৷

তাঁর অনুরাগীদের সেই মঞ্চে ভিড় জমাতে বারণ করা হয়৷ আন্নার পরামর্শ নিজের নিজের এলাকায় অনশন করা৷ রবিবার এই অনশনের মঞ্চ থেকেই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তাঁর যদি কিছু হয়ে যায় তার দায়ভার গ্রহণ করতে প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই৷

The post ‘আমার কিছু হলে দায়ী হবেন মোদী’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UCfMBI
via IFTTT

Comments