ব্রিগেড ভরতে তৈরি মালদহ, আসছেন হাজার হাজার মানুষ

স্টাফ রিপোর্টার, মালদহ: কেন্দ্র ও রাজ্য সরকারের নৈরাজ্যের বিরুদ্ধে আজ বামেদের ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যেই এই ব্রিগেডে অংশগ্রহণ করার জন্য সারা রাজ্যের সাথে মালদহ জেলা থেকেও প্রচুর কর্মী সমর্থক ব্রিগেডে গিয়েছেন। সিপিএমের দাবি মালদহ জেলা থেকে সবচেয়ে বেশি যুবক ও যুবতীরা এই ব্রিগেডে অংশগ্রহণ করেছে।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নৈরাজ্য, বিজেপি হটাও দেশ বাঁচাও তৃণমূল হটাও রাজ্য বাঁচাও, মহিলাদের নিরাপত্তা, সম কাজে সম বেতন, নূন্যতম ১৮ হাজার টাকা বেতন সহ একাধিক দাবি নিয়ে এদিনের এই ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন জেলা থেকে হাজার হাজার সিপিএম কর্মী সমর্থকরা এই ব্রিগেড সমাবেশে এসেছেন।

ব্রিগেড সমাবেশে অংশ নেওয়া এক কর্মী সমর্থক দেবদত্ত সাহা বলেন,বর্তমানে রাজ্য ও কেন্দ্র যেভাবে মানুষের সঙ্গে নৈরাজ্যমূলক কাজকর্ম করছে তাতে মানুষ আতঙ্কিত, অভিযোগ সন্ত্রস্ত। মানুষ আজ সবকিছু থেকেই পিছিয়ে পড়ছে। তাই আগামী দিনে মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই এই ব্রিগেড সমাবেশ ফলপ্রসূ হবে৷

মালদহ জেলা সিপিএমের সম্পাদক অম্বর মিত্র বলেন, সাধারণ মানুষ কেন্দ্র ও রাজ্য সরকারের ভাবমূর্তি নিয়ে সংশয় রয়েছে। তাই হাজার হাজার মানুষ আমাদের এই ব্রিগেড সমাবেশে যাচ্ছে। মালদহ জেলা থেকে ১৫ হাজারেরও বেশি মানুষ এই ব্রিগেড সমাবেশে এসেছে। বহু যুবক যুবতীরা এবার স্বইচ্ছায় এই ব্রিগেডে গিয়েছে। তারাও বুঝেছে বিপন্ন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাজকর্ম। তাই আগামী দিনে নিজেদের এগিয়ে যেতে হবে এই উদ্দেশ্য নিয়েই তারা এই ব্রিগেড সমাবেশে যাচ্ছেন।

The post ব্রিগেড ভরতে তৈরি মালদহ, আসছেন হাজার হাজার মানুষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2S5ywNf
via IFTTT

Comments