বর্ধমানে শ্যুট আউট, ব্যবসায়ীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি

স্টাফ রিপোর্টার, বর্ধমান: এবার শ্যুট আউটের ঘটনা বর্ধমানের ভাতার থানার কাশীপুর এলাকায়। মদ্যপ অবস্থায় খুব কাছ থেকে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালালো ব্যবসায়ীর বন্ধু। আশংকাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়৷ পরে অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় কলকাতার এসএসকেএমে হাসপাতালে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাতার থানার কাশীপুরে। আহত ব্যক্তির নাম অনুপম দাস ওরফে গোবিন্দ দাস (৪০)। সোমবার রাতে ভাতার হাসপাতালের কাছে নিজের ফাস্টফুডের দোকানে অনুপম দাস বসেছিলেন৷ সেই সময় দোকানে আসে অভিযুক্ত সঞ্জয় চৌধুরী।

এরপর কথায় কথায় নিজের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে অনুপমের বুকে গুলি চালিয়ে দেয় সঞ্জয়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে অনুপম। এরপরই সেখান থেকে চম্পট দেয় সঞ্জয়।পূর্ব কোনো শত্রুতা নাকি দূর্ঘটনাবশত গুলি চলে এবং কোথা থেকেই বা আগ্নেয়াস্ত্র পেল সঞ্জয় – সমস্ত ঘটনা খতিয়ে দেখছে ভাতার থানা পুলিশ। অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

The post বর্ধমানে শ্যুট আউট, ব্যবসায়ীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Bx4XtZ
via IFTTT

Comments