‘একগুচ্ছ মিথ্যের জন্য প্রস্তুত থাকুন’, বাজেট নিয়ে কটাক্ষ অখিলেশের
নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি৷ বাজেট ঘোষণা৷ ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূশ গোয়েলের বাজেট ঘোষণার দিকেই তাকিয়ে ছিল দেশ৷ সকাল ১১ টা নাগাদ তা শুরু হয়৷ প্রথম থেকেই এই অন্তর্বর্তী বাজেট নিয়ে বিতর্কের শুরু শোনা গিয়েছিল বিরোধী রাজনৈতিক শিবিরে৷
শুক্রবার সেই সুরই খানিকটা চড়ালেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব৷ রীতিমতো জনগণকে সচেতন করেই তিনি এই বাজেটকে কটাক্ষ করে বললেন, ‘একগুচ্ছ মিথ্যের জন্য প্রস্তুত থাকুন’৷

অখিলেশ ট্যুইট করেন, দেশ যখন পতনের দিকে তখন বাজেট কিভাবে সাহায্য করতে পারে৷ এগুলো একগুচ্ছ মিথ্যে কথা ছাড়া আর কিছু নয়, এই বলে তিনি জনগণকে সচেতন থাকতে বলেছেন৷

এদিকে এই বাজেটকে বিজেপি সরকার নির্বাচনকে মাথায় রেখে করছে বলে কংগ্রেস শিবির থেকেও অভিযোগের সুর ওঠে৷ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কেন্দ্র বাজেটে পপুলার স্কিম চালু করতে পারে৷
তাঁর মতে, এই বাজেট আমজনতাকে কোনওভাবেই সাহায্য করবে না৷ এই বাজেট শুধুমাত্র ‘জুমলা’৷ তাদের হাতে মাত্র চার মাস রয়েছে, কবে তারা এইসব স্কিম লাগু করবেন, এই প্রশ্নও ছুঁড়ে দিলেন কংগ্রেসের এই সিনিয়র নেতা৷

অন্যদিকে বেশ কিছু ট্যুইট করে কেন্দ্রীয়মন্ত্রী পি চিদাম্বরমও বিদ্রুপ করে বলেছেন, মোদীর শাসনকালে নোটবাতিলের বছরেই বৃদ্ধির হার ছিল সবথেকে বেশি৷ তাই আরও এক রাউন্ড নোটবাতিল হয়ে যাক! এবার ১০০ টাকার নোটবাতিল করা হোক!
The post ‘একগুচ্ছ মিথ্যের জন্য প্রস্তুত থাকুন’, বাজেট নিয়ে কটাক্ষ অখিলেশের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2DNYBIc
via IFTTT
Comments
Post a Comment