কমিশনারের বাড়িতে সিবিআই হানা, বিক্ষোভ-মিছিলে উত্তপ্ত হাওড়া
হাওড়া: কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযানের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের ডাকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে ডাঁসি স্টেশনে তৃণমূল কর্মীরা ট্রেন অবরোধ করেন। হাওড়া আমতা লোকাল আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা।

কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে সিবিআই অভিযানের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। হাওড়াতেও তৃণমূলের উদ্যোগে সোমবার সকালে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। শিবপুর ট্রাম ডিপো থেকে এই মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।

কলকাতার সিপি-র বাড়িতে সিবিআই অভিযানের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে তৃণমূল। হাওড়াতেও সোমবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ অবরোধ শুরু হয়েছে। এদিন ৬ নং জাতীয় সড়কের সলপ মোড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রাস্তায় বসে পড়ে সিবিআইয়ের বিরুদ্ধে শ্লোগান দেয় তারা। প্রায় আধ ঘন্টা বিক্ষোভ অবরোধ চলার পর ডোমজুড় থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

উল্লেখ্য, কলকাতা পুলিশের সিপি-র বাড়িতে সিবিআই হানা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত প্রায় চরমে। এ অবস্থায় রবিবার রাত থেকে কেন্দ্রের বিরুদ্ধে কলকাতার মেট্রো চ্যানেলে ধর্না শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান মোদী সরকারের হাত থেকে দেশের সংবিধানকে বাঁচাতেই ধর্না।

এদিকে, সিবিআই অভিযানের প্রতিবাদে রবিবার রাত থেকেই রাজ্য জুড়ে শুরু হয় অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি নেয় তৃণমূল। আজ প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সোমবার সকালে হাওড়ায় তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল হল।
The post কমিশনারের বাড়িতে সিবিআই হানা, বিক্ষোভ-মিছিলে উত্তপ্ত হাওড়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UIm4QF
via IFTTT
Comments
Post a Comment