সুপ্রিম কোর্টের রায় আমাদের নৈতিক জয়: মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্ট, কলকাতা: কেন্দ্র রাজ্য সংঘাত৷ আপাতত রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না৷ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ দেশের সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, ‘এই জয় তৃণমূলের আন্দোলনের নৈতিক জয়৷’

সারদাকাণ্ডের তদন্তে সহায়তা করছেন না কলকাতার পুলিশ কমিশনার৷ এই অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামল করে সিবিআই৷ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের স্পেশাল বেঞ্চ নির্দেশ দেয় সিবিআইয়ের মুখোমুখি হতেই হবে রাজীব কুমারকে, তবে আপাতত তাঁকে গ্রেফতার করা যাবে না৷ মামলায় পরবর্তী শুনানি চলতি মাসের ২৮ তারিখ৷

এই নির্দেশ আসার পরই ধর্না মঞ্চে সাংবাদিকদের মুখোমুখি হযন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘এই জয় তৃণমূলের নয়, এই জয় সংবিধানের জয়৷ গণতন্ত্রের জয়, মানুষের জয়৷’’ মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘‘সিবিআই বাংলা থেকে কাউকে গ্রেফতার করলেই ওডিশায় নিয়ে যাচ্ছে৷ এটা চলতে পারে না৷’’ কেন্দ্রীয় সরকার নিরপেক্ষ নয় বলে অভিযোগ করেন মমতা৷

কোর্টের রায় সারদা কাণ্ডে শিলং-এ সিবিআইয়ের হাজিরা দিতে হবে কলকাতার পুলিশ কমিশনারকে৷ এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এতে আপত্তির কিছু নেই৷ এটা সিবিআইয়ের বিষয়৷’’

মুখ্যমন্ত্রীর দাবি, ১৯শের লোকসভা ভোটে বিজেপি আক ক্ষমতায় ফিরবে না৷ তাই ভয় পেয়েই স্বৈরতান্ত্রিক বিভিন্ন পদক্ষেেপ করছেন মোদী৷ তবে সুপ্রিম কোর্টের এদিনের রায় ফলে বিজেপি বিরোধী জোট শক্তিশালী হল বলে মনে করেন তৃণমূল সুপ্রিমো৷ ‘‘বাবুল সুপ্রিয় রোজভ্যালির হয়ে প্রচার করেছেন৷ সেখান থেকে টাকা পেয়েছেন৷ অসমের উপ-মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা চিটফান্ডের দ্বারা পরিপুষ্ট৷ তাহলে কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না?’’ প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

সুপ্রিম কোর্টের রায়ে নৈতিক জয়ের কথা বলছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কাছে প্রশ্ন ছিল এই নির্দেশের পর কী ধর্না আন্দোলন প্রত্যাহার করা হবে৷ মুখ্যমন্ত্রীর সাফ কথা, ‘‘বিজেপি বিরোধী বহু দল এই আন্দোলনকে সমর্থন করেছে৷ ফলে তাদের সঙ্গে কথা বলার পরই চূড়ান্ত হবে ধর্নার ভবিষ্যৎ৷’’

The post সুপ্রিম কোর্টের রায় আমাদের নৈতিক জয়: মুখ্যমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Dav5uB
via IFTTT

Comments