এয়ারপোর্ট থাকতে কেন নামতে দেওয়া হল না যোগীর হেলিকপ্টার: মুকুল

কলকাতা: কয়েকদিন আগেই অমিত শাহের হেলিকপ্টার নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। এবার সেই একই সমস্যার মুখে যোগী আদিত্যনাথ। তাঁর হেলিকপ্টার নামার অনুমতি মেলেনি বালুরঘাটে। আর তাতেই ক্ষুব্ধ বিজেপির রাজ্য নেতৃত্ব।

সোমবার সভার আগে এই টালমাটাল পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মুকুল রায়। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘বালুরঘাটে একটি এয়ারপোর্ট রয়েছে। সেখানে হেলিকপ্টার নামতে দিতে কী অসুবিধা?’ এই ঘটনাকে রাজ্য সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন মুকুল।

ঘটনার তীব্র নিন্দা করেছেন আর এক বিজেপি নেতা কেলাশ বিজয়বর্গীও। তিনি বলেন, ‘গণতন্ত্রে এইভাবে কারও পথ আটকানো যায় না।’ তিনি জানিয়েছেন গত তিনদিন ধরে অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছিল রাজ্যের তরফে। এরপর রবিবার সকালে জানিয়ে দেওয়া হয় যে, হেলিকপ্টার নামানোর অনুমতি দেওয়া সম্ভব নয়।

বালুরঘাট বিমানবন্দরের হেলিপ্যাড ব্যবহারের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছিল বিজেপি৷ কিন্তু অভিযোগ সেই অনুমতি দেয়নি প্রশাসন৷ তাই তারা বাধ্য হয়ে বিকল্প হিসেবে বালুরঘাট রেল ময়দান বিজেপির তরফে হেলিপ্যাড বানানো হয়েছে।

প্রশাসন হেলিপ্যাড ব্যবহারের অনুমতি না দেওয়ায় জেলাশাসকের বাংলোর সামনে বিজেপি বিক্ষোভও শুরু করে।

The post এয়ারপোর্ট থাকতে কেন নামতে দেওয়া হল না যোগীর হেলিকপ্টার: মুকুল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UzsvFt
via IFTTT

Comments