টস জিতে বোলিং রোহিতব্রিগেডের

ওয়েলিংটন: নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ে লক্ষ্যে ভারত। ওয়ান ডে সিরিজ জয়ের পর ওয়েলিংটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টসভাগ্য সঙ্গ দিলেও সিরিজের প্রথম ম্যাচে রান তাড়া করার পথেই হাঁটলেন বিরাটের অনুপস্থিতিতে দলের স্টপ-গ্যাপ অধিনায়ক। ওয়ান ডে সিরিজে বিশ্রামের পর সংক্ষিপ্ত ফরম্যাটে টিম ইন্ডিয়ার একাদশে ফিরলেন ঋষভ পন্ত।

অন্যদিকে অস্ট্রেলিয়া সিরিজের সংক্ষিপ্ত ফরম্যাটে না থাকলেও কিউয়ির দেশে টি-টোয়েন্টিতে ফের উইকেটের পিছনে দস্তানা হাতে মহেন্দ্র সিং ধোনি। পেস অ্যাটাকে ভুবনেশ্বর-খলিলকে সঙ্গ দিতে তৈরি চ্যাট-শো কান্ডে বিতর্কিত তারকা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। কুলদীপকে বাইরে রেখে স্পিন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে যযুবেন্দ্র চাহাল ও ক্রুনাল পান্ডিয়াকে। ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ভাল পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দ্বিতীয় অল-রাউন্ডার হিসেবে দলে ঠাঁই পান বিজয় শংকর।

২০০৯ ধোনির নেতৃত্বে প্রথমবার দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজ হারতে হয়েছিল ০-২ ব্যবধানে। তাই ওয়ান ডে’তে টেন ইয়ারস চ্যালেঞ্জ সম্পূর্ণ করে কিউয়ির দেশে টি-টোয়েন্টিতে প্রথমবার সিরিজ জিততে মুখিয়ে মেন ইন ব্লু। মেয়েদের ম্যাচ শেষ হওয়ার পর ওয়েলিংটনের একই পিচে এদিন টস জেতেন অধিনায়ক রোহিত শর্মা। তবে ব্যাটিং নয়, কিউইয়িদের ছুঁড়ে দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করার সিদ্ধান্ত নেন হিটম্যান।

ভাগ্য সঙ্গ না দেওয়ায় অস্ট্রেলিয়া সফরের টি-২০ সিরিজ জেতা হয়নি ভারতের৷ বৃষ্টি বাধ সাধায় অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে কোহলিদের৷ তবে প্রথমবার টেস্ট ও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতে অস্ট্রেলিয়া ছেড়েছে টিম ইন্ডিয়া৷ পরে নিউজিল্যান্ড সফরে একতরফা দাপট দেখিয়ে ওয়ান ডে সিরিজ পকেটে পুরেছে ভারত৷ এবার মেন ইন ব্লু’দের লক্ষ্য কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়৷

বিশ্বকাপের আগে ভারত ওয়ান ডে ফর্ম্যাটে শেষবার প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজে৷ নিউজিল্যান্ড থেকে ফিরেই অজিদের বিরুদ্ধে বিশ্বকাপের মহড়া সারবে টিম ইন্ডিয়া৷ তার আগে নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জিততে চাইছে ভারতীয় দল৷ ওয়েলিংটনে টি-২০ সিরিজ শুরুর আগে ভারতের তারকা ওপেনার শিখর ধাওয়ান স্পষ্ট জানান, তাঁরা জয়ের মোমেন্টাম নিয়েই দেশে ফিরতে চান এবং বাড়তি আত্মবিশ্বাস নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার চান৷

একনজরে ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋষভ পন্ত, বিজয় শংকর, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, যযুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার এবং খলিল আহমেদ।

The post টস জিতে বোলিং রোহিতব্রিগেডের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Tu8Bvo
via IFTTT

Comments