বাজেয়াপ্ত ১৩ হাজার কোটির সম্পত্তি, অবিচারের অভিযোগ মালিয়ার
লন্ডন: আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত বিজয় মালিয়া। তার বিরুদ্ধে বড় ধরনের ব্যাংক জালিয়াতির অভিযোগ রয়েছে। বিপু পরিমাণ ঋণ নিয়ে তা পরিশোধ না করেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো মারাত্মক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেই ব্যক্তিই কিনা পালটা দাবি করছে যে তার প্রতি অবিচার করা হচ্ছে!

বিপুল পরিমাণ আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত এই ব্যক্তিকে পাকরাও করতে ভারতের ১৩টি ব্যাঙ্ককে নিয়ে গঠিত হয় এক কনসর্টিয়াম। তারাই মূলত মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যাপারে আইনি পদক্ষেপ নিতে আদালতের দ্বারস্থ হয়েছিল। মালিয়ার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে কনসর্টিয়াম।
২০১৬ সালের মার্চ মাসে বিজয় মালিয়ার বিরুদ্ধে এই ঋণখেলাপীর বিষয়টি প্রকাশ্যে আসার পরেই সে দেশ ছেড়ে পালিয়ে যায়। আদলত কনসর্টিয়ামকে বিজয় মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়েছিল। সেই কাজে অনেকটাই এগিয়েছে কনসর্টিয়াম। আর তা নিয়েই অসন্তোষ প্রকাশ করেছে শুঁড়ি সম্রাট বিজয় মালিয়া।

সম্প্রতি কনসর্টিয়াম বিজয় মালিয়ার মোট ১৩ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই তথ্য উল্লেখ করে বিজয় মালিয়া ট্যুইট করে লিখেছে, “ঋণ আদায়ের নামে ডিআরটি অফিসারেরা ভারতে আমার ১৩ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ওরাই দাবি করে আমি নাকি নয় হাজার কোটি ঋণ পরিশোধ করিনি। কোথায় সঠিক বিচার পাবো?”

এই ট্যুইট ছাড়াও এই বিষয়ে আরও দু’টি ট্যুইট করেছে বিজয় মালিয়া। এক জায়গায় সে লিখেছে, “প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই একটা করে সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার খবর শুনি। এর শেষ কোথায়।” অন্য একটি ট্যুইটে সে লিখেছে, “লন্ডনে এসেও আমার নামে মামলা করার পরিকল্পনা করেছে ব্যাংকগুলি। সাধারণ জনগণের টাকা এভাবে অপচয় করার জন্য কে বা কারা দায়ী থাকবে?”

The DRT Recovery Officer recently attaches my Group assets worth over 13,000 crores in India on behalf of the Consortium of Banks. Yet the narrative is that I ran away with the claimed amount of 9000 crores causing loss to the Public Sector Banks. Where is Justice or fair play ?
— Vijay Mallya (@TheVijayMallya) February 1, 2019
The post বাজেয়াপ্ত ১৩ হাজার কোটির সম্পত্তি, অবিচারের অভিযোগ মালিয়ার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Tn2b17
via IFTTT
Comments
Post a Comment