বইমেলা: প্রসূনের ‘দ্বেষ’-এ পুড়লেন মোদী থেকে সিপিএম
কলকাতা: ৪৩তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হল কবি প্রসূন ভৌমিকের নতুন কবিতার বই ‘দ্বেষ’। বইটি প্রকাশ করেছে রাবণ প্রকাশনা। এর আগে ২০১৬ সালে প্রকাশিত হয়েছিল ‘হিন্দু স্কুল’। নব্বই দশকের বাংলা কবিতাকে যাঁরা নিজস্ব ভাষা দিয়ে সমৃদ্ধ করেছেন প্রসূন তাঁদের মধ্যে অগ্রগণ্য।
দ্বেষ-এর ভূমিকায় কবি লিখেছেন– ‘যে দুঃসহ বীভৎসতার মধ্যে আমার দেশ চলেছে, তার অভিঘাত সকলের মতো আমার জীবনেও পড়েছে। আর কবিতা লিখতে গিয়ে স্বাভাবিক ভাবেই সেই সমকাল, সেই কুটিলতা, ঘৃণা, হিংসার প্রতর্কগুলি ঢুকে পড়েছে লেখার মধ্যে। দোয়াতে বিষের কালি। লিখতে লিখতে পুড়ে গেছে অক্ষর, শব্দ, বাক্যমালা। পুড়তে পুড়তে গেছি আমিও।…”
আগামী ৪ ফেরুয়ারি সোমবার দুপুর দুটোয় বইমেলায় মিডিয়া কর্ণারে বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হবে। উপস্থিত থাকবেন শুভাপ্রসন্ন, প্রতুল মুখোপাধ্যায়, অমিতাভ গুপ্ত-সহ বাংলা সাহিত্য ও সংস্কৃতির বহু নক্ষত্র। বইটি পাওয়া বইমেলায় বিজল্পর স্টলে (৩৬২)।
The post বইমেলা: প্রসূনের ‘দ্বেষ’-এ পুড়লেন মোদী থেকে সিপিএম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Tr2Xdq
via IFTTT
Comments
Post a Comment