সিবিআইয়ের অপব্যবহার হচ্ছে: প্রাক্তন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি: কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা, মুখ্যমন্ত্রীর ধর্না, সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই, গত ২৪ ঘন্টায় এভাবেই পাল্টাতে থেকেছে ছবিটা৷ সিবিআই নিয়ে কেন্দ্র-রাজ্যের এই নজিরবিহীন সংঘাত নিয়ে সরব হয়েছে৷ সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার হচ্ছে এমন অভিযোগের সুর বারবারই উঠে এসেছে এর আগে, আর রবিবারের ঘটনায় এই কথাই ফের একবার শোনা গেল প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস নেতা এইচডি দেবগৌড়ার মুখে৷
সংবাদ সংস্থা এএনআই-কে দেবগৌড়ার বলেন, গতকাল কলকাতা পুলিশ কমিশনারকে গ্রেফতার করতে গিয়েছিল সিবিআই, ‘এটা সিবিআইয়ের অপব্যবহার৷ এমারজেন্সির থেকেও খারাপ অবস্থা৷ গতকাল রাতে পশ্চিমবঙ্গে যা হয়েছে তার থেকে স্পষ্ট সিবিআই-এর ব্যবহার করছেন প্রধানমন্ত্রী, যা তাকে সাহায্য করবে না৷’

প্রসঙ্গত, গতকাল রাতেই চিটফান্ডকাণ্ডের তদন্তে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে উপস্থিত হয় সিবিআই-এর একটি দল৷ কিন্তু সেখানেই পুলিশের সঙ্গে সংঘাত বাধে৷ তারপরে পরিস্থিতি চরমে ওঠে৷ মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী৷ অন্যদিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই৷

এদিকে পরিস্থিতি সামাল দিতে কলকাতায় আসতে পারেন নতুন সিবিআই চিফ ঋষিকুমার শুক্লা। সোমবার থেকেই এই পদের দায়িত্ব নিচ্ছেন তিনি। এরপরই তিনি কলকাতায় আসতে পারেন বলে খবর।

সিবিআই সূত্রে খবর, পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে এই সংঘাতের পরিস্থিতিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সিবিআই। আর সেইজন্যই এই পদক্ষেপ নিতে চলেছে তারা। অন্যদিকে, সোমবারই কলকাতা থেকে দিল্লি রওনা হয়েছেন দুই সিবিআই অফিসার।

এদিকে, কলকাতায় সিবিআই-এর নিরাপত্তার জন্য আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। নিজাম প্যালেস, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আরও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হতে পারে বলে জানা গিয়েছে। কারণ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় দফতরগুলিতে ভিড় আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
The post সিবিআইয়ের অপব্যবহার হচ্ছে: প্রাক্তন প্রধানমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Uyf9JE
via IFTTT
Comments
Post a Comment