BreakingNews- ঠাকুরনগরে মোদীর সভায় চরম বিশৃঙ্খলা
শেখর দুবে, বনগাঁ: ঠাকুরনগরে মোদীর সভায় চরম বিশৃঙ্খলা। ব্যারিকেড ভেঙে সামনে আসার চেষ্টা সভাস্থলে উপস্থিত সাধারণ মানুষের। প্রধানমন্ত্রী মোদীর ভাষণের মাঝেই চেয়ার ছোঁড়াছুড়ি শুরু হয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি কয়েকজন সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছে বলেও জানা গিয়েছে।
মঞ্চ থেকে কার্যত পুরো পরিস্থিতির উপর নজর রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার ভাষণ থামিয়ে প্রধানমন্ত্রী বলতে থাকেন যে, আপনারা শান্ত হন। তাতেও কাজ হয় না। মোদীর বক্তব্যের মাঝেই শুরু হয়ে যায় ধ্বস্তাধস্তি। ফের বক্তব্য থামান প্রধানমন্ত্রী। মঞ্চ থেকে মোদী বলেন, আপনার ভালোবাসার কাছে মাঠ অনেকটাই ছোট হয়ে গিয়েছে। সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আর তা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতেও ছাড়েননি প্রধানমন্ত্রী। তাঁর কটাক্ষ, ভিড় দেখে বুঝেছি মমতা কেন এত ভয় পাচ্ছে।

প্রসঙ্গত, গত বছর ঝাড়গ্রামে সভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় বক্তব্য রাখার সময় হঠাত করেই মঞ্চের একাংশ ভেঙে পড়ে। যাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও প্রধানমন্ত্রী ছুটে যান। ঝাড়গ্রামের থেকেও বেশি ভিড় এদিনের সভায় ছিল, এমনটাই বলছেন বিজেপি নেতারা। ফলে প্রধানমন্ত্রীর আশঙ্কা ছিল, বড়কিছু একটা ঘটে যেতে পারে। ফলে সভায় বক্তব্যও প্রধানমন্ত্রী মোদী অনেকটাই সংক্ষিপ্ত করে দেন।
The post BreakingNews- ঠাকুরনগরে মোদীর সভায় চরম বিশৃঙ্খলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GjlJ2U
via IFTTT
Comments
Post a Comment