BrigadeLive: লোকসভা ভোটের আগে বামেদের শক্তি পরীক্ষা বঙ্গে
ব্রিগেডে পৌঁছলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মঞ্চে উঠছেন বুদ্ধবাবু। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে বাম কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস।

জল্পনার অবসান। সস্ত্রীক ব্রিগেডের উদ্দেশ্যের দিকে রওনা দিলেন প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্জ। কিছুক্ষণের মধ্যেই ব্রিগেডে পৌঁছবেন বুদ্ধবাবু।
ইতিমধ্যে মঞ্চে হাজির সূর্যকান্ত মিশ্র, সীতারাম ইয়েচুরি সহ একাধিক সিপিএমের শীর্ষ নেতা। মঞ্চে সভাপতিত্ব করছেন রবিন দেব।
ব্রিগেডে আসছেন অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। এমনটাই জানিয়েছেন সীতারাম ইয়েচুরি। যদিও ব্রিগেডে আসছেন না কানহাইয়া কুমার।
তিন বছর পর বামেদের ব্রিগেড সমাবেশে জেলা থেকে কাতারে কাতারে মানুষ আসতে শুরু করেছেন কলকাতায়। শিয়ালদহ, সেন্ট্রাল অ্যাভিনিউ, হাওড়া দিয়ে মানুষ আসছেন জেলা থেকে। কৃষ্ণনগর থেকে একটি ট্রেন বুক করে ব্রিগেডে আসছেন মহিলারা।

সকাল থেকেই কর্মী-সমর্থকদের ভিড়। শিয়ালদহ স্টেশন হয়ে হাজারে হাজারে মানুষ শহরে আসছেন। মিছিল করে কর্মী-সমর্থকরা এগিয়ে যাচ্ছেন ব্রিগেডের দিকে।
সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বাংলায় শক্তি পরীক্ষা বামেদের। হাই-প্রোফাইল কোনও বক্তা নয়, সাধারণ মানুষকে সামনে রেখেই শক্তিপরীক্ষায় নামছেন আলিমুদ্দিন স্ট্রিটের ম্যানেজাররা।
The post BrigadeLive: লোকসভা ভোটের আগে বামেদের শক্তি পরীক্ষা বঙ্গে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UCfmv8
via IFTTT
Comments
Post a Comment