Budget 2019: ‘গোমাতাদের সম্মানে’ বিশেষ ঘোষণা মোদী সরকারের
নয়াদিল্লি: ‘গোমাতাদের সম্মানের ক্ষেত্রে সরকার কখনই পিছু হটবে না।’ নির্বাচনের আগে মোদী সরকারের শেষ বাজেটে এমনটাই বললেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। ভোটের আগে বাজেটে চমকের জন্যই অপেক্ষা করল দেশবাসী। আর সেই চমকের তালিকায় বাদ গেল না ‘গোমাতা।’
এদিনের বাজেটে গোরু সেবার জন্য বিশেষ স্কিম ঘোষণা করা হয়েছে। দেশের সব গোরুদের কথা ভেবে তৈরি হচ্ছে, ‘রাষ্ট্রীয় কামধেনু আয়োগ।’ এদিন পীযূ গোয়েল বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘বিশ্বের মধ্যে দুগ্ধজাত পন্য উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
যেসব কৃষকেরা গবাদিপশু পালন করে তাদের ২ শতাংশ অনুদান দেওয়া হবে। এছাড়া যারা সময়ের মধ্যে ঋণ দিয়ে দেয়, তাদের ক্ষেত্রে ৩ শতাংশ অনুদান দেওয়া হবে।
একই সঙ্গে মৎস্য উৎপাদনের ক্ষেত্রেও বিশেষ নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফিশারির জন্য আলাদা দফতর তৈরির কথা ঘোষণা করা হয়েছে।
এছাড়া, ২ হেক্টরের কম জমির মালিকদের বছরে ৬ হাজার টাকা দেওয়া হবে৷ বছরে তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি দিয়ে দেওয়া হবে৷ জোর গলায় পীযূষ গোয়েল দাবি করেন, কৃষকদের রোজগার দ্বিগুণ করা হয়েছে৷
The post Budget 2019: ‘গোমাতাদের সম্মানে’ বিশেষ ঘোষণা মোদী সরকারের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Bgz8Ft
via IFTTT
Comments
Post a Comment