Budget 2019: মাত্র ৫৯ মিনিটে মিলবে ১ কোটি টাকা লোন

নয়াদিল্লিঃ  সামনেই লোকসভা নির্বাচন। আর নির্বাচনের আগে কার্যত জনমোহনী বাজেট পেশ করল মোদী সরকার। আর এই বাজেটে দেশের ব্যবসায়ীদের জন্য বড় ঘোষণা করলেন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী পিয়ুষ গোয়েল। মূলত যারা ব্যবসার জন্য ঋণ নিতে চান, তাঁদের জন্য এবার বিশেষ সুবিধার কথা ঘোষণা করলেন তিনি।

ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এর ফলে মাত্র ৫৯ মিনিটে ঋণ নিতে পারবেন ব্যবসায়ীরা। ১২টি পলিসির মধ্যে এটি অন্যতম বলে উল্লেখযোগ্য। এই ঘোষণাতে মুহূর্তের মধ্যে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া MSME-র ক্ষেত্রে জিএসটি রেজিস্টার করা থাকলে ২ শতাংশ সুদ ছাড় পাওয়া যাবে। এই বিশেষ স্কিমের জন্যই ভারত আগামদিনে অনেক দূর এগিয়ে বলে উল্লেখ করেন তিনি।

বাজেটে এই ঘোষণা করা হলেও দিওয়ালিতে এই প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। MSME সাপোর্ট প্রোগ্রাম লঞ্চ করতে গিয়ে এমন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সেই সময় কেন্দ্রীয় সরকার ১২টি নতুন পলিসি নিয়ে আসার কথা ঘোষণা করেন তিনি। এই বিশেষ ঘোষণাকে দিওয়ালি উপহারের তকমা দিয়ে ছিলেন তিনি। এর ফলে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা বিশেষ উপকৃত হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া কর্মসংস্থান বাড়বে বলেও জানিয়ে ছিলেন তিনি।

The post Budget 2019: মাত্র ৫৯ মিনিটে মিলবে ১ কোটি টাকা লোন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GcPORu
via IFTTT

Comments