আজম খানের বিরুদ্ধে FIR করল জামির নাকভি
লখনউ: সমাজবাদি পার্টির নেতা আজম খানের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সম্মান হানি করার কারণে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন উল্লেমা জামির নাকভি।
বিশিষ্ট সমাজসেবক উল্লেমা জামির নাকভি আজম খান ছাড়াও আরও এক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেই ব্যক্তি হলেন শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি।
আজম খান এবং ওয়াসিম রিজভি এই দুই ব্যক্তি ধর্মগুরু কলবে জায়েদ এবং তাঁর সচিব ইমরান নাকভিকে অপমান করেছিলেন বলে অভিযোগ। এই দুই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বিশিষ্ট সমাজসেবক উল্লেমা জামির নাকভি।
২০১৭ সালের মার্চের আগে উত্তর প্রদেশের শাসনক্ষমতায় ছিল সমাজবাদি পার্টি। সেই সময়ে ওই রাজ্যের মন্ত্রী ছিলেন আজম খান। মন্ত্রী হিসেবে তাঁর লেটার হেড ব্যাবহার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের বিরুদ্ধে অসম্মান করেছিলেন আজম খান। পাশাপাশি মন্ত্রীর স্ট্যাম্পও আজম খান ব্যবহার করেছিলেন বলে অভিযোগ করেছিলেন বিশিষ্ট সমাজসেবক উল্লেমা জামির নাকভি।

The post আজম খানের বিরুদ্ধে FIR করল জামির নাকভি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2G5RexW
via IFTTT
Comments
Post a Comment