রাফায়েল ডিলে PMO-র নাক গলানো পছন্দ ছিল প্রতিরক্ষা মন্ত্রকেরও, ফাঁস বিস্ফোরক তথ্য

নয়াদিল্লি: রাফায়েল চুক্তি নিয়ে প্রায় বছর খানেক ধরেই প্রশ্ন তুলে আসছিলেন রাহুল গান্ধী। লোকসভায় বিতর্ক থেকে রাফায়েল মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টেও। এবার সেই রাফায়েল ডিল নিয়ে ফাঁস হল এক চাঞ্চল্যকর তথ্য।

ফ্রান্সের সঙ্গে রাফায়েল চুক্তি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের পাশাপাশি কথা হয়েছিল প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গেও। আর এই সামরিক চুক্তিতে পিএমও-র হস্তক্ষেপ নিয়ে অসন্তুষ্ট ছিল খোদ প্রতিরক্ষা মন্ত্রক। এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করে চিঠিও দেওয়া হয়েছিল তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করকেও। সেই চিঠিই প্রকাশ্যে এনেছে ‘দ্য হিন্দু।’

চিঠিতে লেখা আছে, ‘পিএমও-র এমন কোনও অফিসার যার সঙ্গে এই চু্ক্তির কোনও সম্পর্ক নেই, তারা রাফায়েল ডিল নিয়ে ফরাসি সরকারের সঙ্গে কথা না বললেই ভাল হয়।’ সেই চিঠিতে এও বলা হয় যে, যদি চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী দফতরের কোনও আপত্তি থাকে, তাহলে তারা যেন নিয়ম মেনে কথাবার্তা শুরু করে।

‘দ্য হিন্দু’-তে প্রকাশিত তথ্য বলছে, প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে রাফায়েল ডিল এমতের মিল ছিল না প্রধানমন্ত্রীর দফতরের। এমনকী প্রতিরক্ষামন্ত্রীকে এই বিষয়ে জানিয়ে চিঠি লিখেছিলেন তৎকালীন প্রতিরক্ষা সচিব জি মোহন কুমার। সেই চিঠিও প্রকাশ করেছে ‘দ্য হিন্দু’।

এইভাবে প্রধানমন্ত্রীর দফতর হস্তক্ষেপ করলে ভারতের ক্ষতি হতে পারে এবং ভারত অ্যাডভান্টেজ নাও পেতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

The post রাফায়েল ডিলে PMO-র নাক গলানো পছন্দ ছিল প্রতিরক্ষা মন্ত্রকেরও, ফাঁস বিস্ফোরক তথ্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2UNWTMp
via IFTTT

Comments