দেশে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হল জঙ্গি সংগঠন SIMI

নয়াদিল্লি: জঙ্গি সংগঠন ‘সিমি’র উপর নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়িয়ে দিল নয়াদিল্লি। দেশদ্রোহিতা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হল ‘স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া।’

দেশের একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে ‘সিমি’র যুক্ত থাকার প্রমাণ মিলেছে আগেই। তাই নিষিদ্ধ করা হয়েছিল এই সংগঠনকে।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, সিমি নামের এই সংগঠনের সব কার্যকলাপের উপর নজরদারি চালানো প্রয়োজন। সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, নতুন করে যাতে সিমি তাদের জঙ্গি কার্যকলাপ শুরু না করে, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বেআইনি কার্যকলাপ সংক্রান্ত আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিমি-র যুক্ত থাকার অন্তত ৫৮টি ঘটনার প্রমাণ পেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০১৭-য় গয়ার বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল সিমি। এছাড়া ২০১৪-য় বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিস্ফোরণ, ভোপালের জেল ভাঙার মত ঘটনাতেও যুক্ত ছিল সিমি। এছাড়া ব্যাংকে ডাকাতি, পুলিশ খুন ইত্যাদিতেও যুক্ত থাকার প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে। দেশের সম্প্রীতি নষ্ট করার ক্ষেত্রে সিমি-র বড়সড় ভূমিকা রয়েছে বলেই মনে করেন তদন্তকারীরা।

১৯৭৭-এ ২৫ এপ্রিল উত্তরপ্রদেশের আলিগড়ে তৈরি হয়েছিল এই সংগঠন। এই সংগঠনের প্রথম থেকেই লক্ষ্য ভারতকে ইসলামিক দেশ হিসেবে তৈরি করা। ২০০১-এ প্রথম নিষিদ্ধ করা হয় এই সংগঠন। এরপর ২০১৪-তে ইউপিএ আমলে ফের নিষিদ্ধ করা হয় এই সংগঠন।

The post দেশে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হল জঙ্গি সংগঠন SIMI appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Gj6SoQ
via IFTTT

Comments