নিউটাউনে কাজ শুরু করল ইনফোসিস

কলকাতা: নিউটাউনে তাদের প্রকল্পের জন্য বিল্ডিং তৈরির কাজ শুরু করল ইনফোসিস।।সম্প্রতি সয়েল টেস্ট করে বিল্ডিং তৈরির কাজ শুরু করেছে ৷

সূত্রের খবর আগামী এক বছরের মধ্যে উইপ্রো’র মতো ক্যাম্পাস তৈরি করে পুরোদমে কাজ শুরু করার পরিকল্পনা নিয়েছে ইনফোসিস। যেখানে বিনিয়োগ হবে প্রায় ১০০ কোটি টাকা এবং এক হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে। এটিই হচ্ছে এখানে ইনফোসিসের প্রথম তথ্যপ্রযুক্তি কেন্দ্র৷

আরও পড়ুন: জেলাশাসকের দফতরে আগুনে আতঙ্ক

প্রসঙ্গত বাম আমলেই রাজারহাটে তথ্যপ্রযুক্তি কেন্দ্র স্থাপন করার জন্য ইনফোসিসকে এ রাজ্যে জমি দেওয়া হয়েছিল৷ এই তথ্য প্রযুক্তি সংস্থাটিকে রাজারহাটের ৫০ একর জমি দেওয়া হয়েছিল৷ সেই সময় রাজ্য সরকার ৭৫ কোটি টাকায় ওই জমি দেয়। তবে গত মার্চে রেজিস্ট্রি করে ওই জমির অধিকার নেয় ইনফোসিস।

রাজ্য সরকারে কাছ থেকে জমি পেলেও প্রকল্পটিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) করার দাবি জানিয়ে আসছিল ইনফোসিস। কিন্তু এসইজে-র তকমা দিতে নীতিগত কারণে রাজি ছিল না বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷

আরও পড়ুন: ব্যাংক ধর্মঘটের আগেই এটিএম শুষ্ক

তবে এসইজেড-এর সমতুল্য বেশ কিছু সুযোগ-সুবিধা দিতে রাজি ছিল।ফলে প্রকল্প নিয়ে বেশ কিছু দিন টালবাহানা চলে৷ অনেক টানাপোড়েনের পরে অবশেষ ইনফোসিস শিল্পস্থাপনে রাজি হয়।

The post নিউটাউনে কাজ শুরু করল ইনফোসিস appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2JflkQN
via IFTTT

Comments