ঈদের উৎসবে এবার বাংলাদেশে নিষিদ্ধ ভারতীয় ছবি
ঢাকা: ঈদ উপলক্ষে পাকিস্তানের পর এবার বাংলাদেশেও নিষিদ্ধ ভারতীয় ছবি৷ এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ রায়ে বলা হয়েছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা এবং বাংলা নববর্ষের সময় ভারতীয় বাংলা, হিন্দি ও পাকিস্তানি ছবি সহ বিদেশি ছবি আমদানি, বিতরণ ও প্রদর্শন করা যাবে না৷ তবে বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার নির্মিত কোনও ছবি তৈরি হলে সেই সিনেমা প্রদর্শনে বাধা থাকবে না৷
বুধবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা এক আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।
আরও পড়ুন: খুশির মরশুমে পাকিস্তানের সিনেমাহলে সলমনের নো এন্ট্রি
নিষেধাজ্ঞার জেরে টলিউড স্টার জিৎ অভিনীত ‘সুলতান’ ছবির প্রদর্শন আপাতত ঢাকার সিনেমাহলগুলিতে হচ্ছে না৷ এই ছবিতে জিতের সঙ্গে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেত্রী মিম (বিদ্যা সিনহা সাহা) ও প্রিয়াঙ্কা সরকার৷ ফলে ছবির বাংলাদেশি ডিস্ট্রিবিউটর ‘জ্যাজ মাল্টিমিডিয়া’ বিপাকে৷ এছাড়াও নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশি অভিনেতা শাকিব খান ও টলিউড অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েল অভিনীত ছবি ‘ভাইজান এলো রে’৷
বাংলাদেশি কলাকুশলীদের একাংশ ও সিনেমা শিল্পের সঙ্গে জড়িতদের অনেকেরই অভিযোগ, বলিউড-টলিউডের হিন্দি ও বাংলা, পাকিস্তানি উর্দু ছবি (ললিউড) সহ ইংরাজি ভাষার হলিউডি বিদেশি ছবি আমদানির কারণে দেশীয় চলচ্চিত্রের ওপর দর্শক আগ্রহ হারাচ্ছে৷ আরও অভিযোগ, কলকাতার বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এসে অভিনয় করছেন৷ তাঁরা ওয়ার্ক ভিসা না নেওয়ায় সরকারের ক্ষতি হচ্ছে৷ অথচ, বাংলাদেশি অভিনেতা-অভিনেত্রীদের ভারতে গিয়ে কাজ করার জন্য ওয়ার্ক ভিসা নিতে হয়৷
আরও পড়ুন: রাজের পাশে শুভশ্রীকে মানতে পারছেন না মিমি!
বিতর্ক আদালতে গড়ায়৷ হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি মহ. ইকতেদার উদ্দিন নওশাদ। সেই আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, দেশে যৌথ প্রযোজনার ছবি চলতে কোনও বাধা নেই। তবে, আমদানি করা সিনেমা প্রদর্শনে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহালই থাকছে।
প্রতিবছর ঈদ ও দুর্গাপুজো উপলক্ষে বলিউড ও টলিউডের একাধিক ছবি কলকাতা ও ঢাকায় মুক্তি পায়৷ সেই ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন ঢাকার দর্শকরা৷ এরফলে মার খায় ঢালিউডের নিজস্ব ছবি৷ বাংলাদেশের মতো পাকিস্তানেও বলিউডি ছবির কদর প্রবল৷ সেই দেশেও এবার আদালতের রায়ে ইদের মরশুমে বন্ধ করা হয়েছে ভারতীয় ছবির প্রদর্শন৷
The post ঈদের উৎসবে এবার বাংলাদেশে নিষিদ্ধ ভারতীয় ছবি appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2H1qY3W
via IFTTT
Comments
Post a Comment