সম্পর্কের নয়া সমীকরণ নিয়ে মুক্তি পেল ‘দিল হি তো হ্যায়’
মুম্বই: ধারাবাহিকে গল্পের অভাব অবশেষে বুঝতে পারলেন একতা কাপুর৷ যার জন্য এবার অন্যরকম পারিবারিক গল্প দর্শকদের উপহার দিতে চলেছেন তিনি৷ টেলিরানির নয়া প্রয়াস ‘দিল হি তো হ্যায়’৷ যেখানে লীড রোলে দেখা যাবে টেলিদুনিয়ার হ্যান্ডসাম হাঙ্ক করণ কুন্দ্রাকে। এই সিরিয়াল দিয়ে অনেকদিন পর ছোটপর্দায় ফিরছেন অভিনেতা৷ অন্যদিকে নায়িকার চরিত্রে থাকছেন অভিনেত্রী যোগীতা বিহানী৷
প্রযোজকের বলেন, “আমরা অনেকদিন ধরেই সিরিয়ালের কনটেন্টের ওপর জোর দিচ্ছি না৷ কিন্তু বর্তমানে দর্শকদের রুচি বদলাচ্ছে৷ তাঁরা গল্প খুঁজছেন৷ আমি প্রমিস করেছি, আমি যে নতুন যে ধারাবাহিক আনব তাতে গল্পটাই বেশী প্রাধান্য পাবে৷”
আরও পড়ুন: ট্রোলারদের তথ্য ফাঁসের হুশিয়ারি দিলেন অভিনেত্রী
সম্প্রতি মুক্তি পেয়েছে একতার নয়া সিরিয়ালের ফার্স্ট প্রোমো৷ যেখানে করণের চরিত্রের তিনটি শেড ধরা পড়েছে। সেখানে কখনও তাঁকে দেখা যাচ্ছে, পরিবারের যোগ্য সন্তান হিসাবে। কখনও প্লে বয় হিসাবে। আবার কখনও প্রেমিক রূপে। আসলে অতীতের সম্পর্ক, বর্তমানের ছন্নছাড়া জীবন, আর ভবিষ্যতের স্বপ্ন এই তিন মিশেলে ‘দিল হি তো হ্যায়’ ধারাবাহিকটি। যা প্রথম দর্শনেই নজর কেড়েছে টেলিপ্রেমীদের৷
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন প্রিয়াঙ্কা সরকার
এদিকে প্রোমো লঞ্চ অনুষ্ঠানে এসে করণ জানান, “আমি একদমই প্রস্তুত ছিলাম না এপিক ফ্যামিলি সাগাতে ফেরার জন্য৷ একদিন একতা আমায় ফোন করে দেখা করতে বলে৷ আমি গিয়ে পুরো কনসেপ্ট শুনি৷ শোনার পর বিষয়টা একদমই নতুন ধরনের মনে হল৷ তাই আর না করতে পারলাম না৷”
ইতিমধ্যে নয়া ধারাবাহিকে প্রোমো সঙ্গে করণ ও অভিনেত্রী যোগিতার লুক যথেষ্ট প্রশংসিত হয়েছে৷ তবে সমালোচকদের একাংশের মত, অতীতে এরকম একাধিক সিরিয়াল ভিন্ন গল্পের প্রত্যশা দিয়ে লঞ্চ হয়েছে৷ কিন্তু কয়েকমাস কেটে যাওয়ার পর সেই চেনা গল্পেই ফিরে যায় সিরিয়ালটি৷ ফলে এই ধারাবাহিকটি চেনা ছকে পড়বে কী পড়বে না, তা বলবে সময়।
https://www.youtube.com/watch?v=lGIyh3XnznQ
The post সম্পর্কের নয়া সমীকরণ নিয়ে মুক্তি পেল ‘দিল হি তো হ্যায়’ appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2IZ0Tbp
via IFTTT
Comments
Post a Comment